Thursday, June 18, 2026

রামমন্দির নির্মাণে মোদির কাছে চেক পাঠালেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

Date:

Share post:

জল্পনা তুঙ্গে তুলে অযোধ্যায় রামমন্দির নির্মাণে (Ayodhya Ram Mandir Construction) ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা দান করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং (Congress leader Digvijaya Singh)৷ দিগ্বিজয়ই প্রথম কংগ্রেস নেতা যিনি মন্দির নির্মাণের জন্য অর্থদান করলেন(Donation for Ram Mandir )। তিনি অবশ্য প্রধানমন্ত্রীর কাছেই সরাসরি চেকটি পাঠিয়েছেন। এর কারন হিসাবে বলেছেন, কোথায় চেক পাঠাবেন, তা তাঁর জানা নেই।

চেক পাঠানোর পাশাপাশি এই প্রবীণ কংগ্রেস নেতা, মোদিকে একটি চিঠিও দিয়েছেন৷ ওই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, রামমন্দির নির্মাণ ট্রাস্টে সনাতন ধর্মের প্রধান শঙ্করাচার্যদের কেন বাদ রাখা হলো ? এই প্রশ্নের উত্তর চেয়েছেন তিনি।

দিগ্বিজয় সিং প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে লিখেছেন, “আমরা সকলেই অযোধ্যায় রামমন্দিরের ইস্যুতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি৷ কিন্তু এই ট্রাস্টে সনাতন ধর্মের কোনও শঙ্করাচার্যকে না রাখায় আপত্তি আছে আমার। তাছাড়া, আমার যেহেতু জানা নেই, কোথায় ডোনেশন পাঠাতে হবে, তাই আমি ১,১১,১১১ টাকার চেক চিঠির সঙ্গে পাঠালাম। আশা রাখি, আপনি সংশ্লিষ্ট তহবিলে হ চেকটি পাঠিয়ে দেবেন”।
দিগ্বিজয় দাবি করেছেন, রামমন্দির নির্মাণে এর আগেও তহবিল সংগ্রহ অভিযান চালিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ৷ প্রধানমন্ত্রী সংগৃহীত ওই টাকার হিসাব প্রকাশ করতে তাদের বাধ্য করুন৷

আরও পড়ুন: দোরগড়ায় একুশের ভোট, রাজ্যে আজ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

Advt

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...