Sunday, April 5, 2026

হাওড়া-কালকা মেল এখন থেকে “নেতাজি এক্সপ্রেস”

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী ‘পরাক্রম দিবস’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে চলবে নেতাজি সম্পর্কিত নানান অনুষ্ঠান। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নামবদল হল হাওড়া কালকা মেলের। নতুন নাম ‘নেতাজি এক্সপ্রেস’।
ভারতের অন্যতম পুরনো রেল হাওড়া-কালকা মেল। যাত্রা শুরু করেছিল ১৮৬৬ সালে। প্রথমে এর নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল। ১৯৪১ সালে এর নাম বদলে হয় হাওড়া কালকা মেল। সেই সময়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর উপরে নজরদারি শুরু করেছিল ইংরেজরা। নেতাজি তাদের চোখে ধুলো দিয়ে চলে আসেন বিহারের গোমোতে। তথ্য অনুযায়ী এর পরেই এই হাওড়া-কালকা মেল করেই তিনি নিরুদ্দেশ হয়েছিলেন তাঁর পরবর্তী গন্তব্যে। তার পরের ইতিহাস সকলেরই জানা।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...