Sunday, June 28, 2026

‘পরাক্রম দিবস’ নয়, নেতাজির জন্মদিনে রাজ্যে ‘দেশনায়ক দিবস’ পালন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করবে কেন্দ্র। আজ কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তিতে এই ঘোষণার কথা জানানো হয়েছে। তবে মোদির পরাক্রম দিবস পালনের সিদ্ধান্ত মমতার পছন্দ নয়।

মঙ্গলবার পুরুলিয়ার সভা সেরে বেরিয়ে সাংবাদিকদের সামনে নেতাজীর জন্মদিন নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন্দ্র যা ঘোষণা করেছে তা একান্তই তাদের বিষয়। পরাক্রম দিবস নামে আমরা খুশি নই, নেতাজীর পরিবারও খুশি নয়। দেশনায়ক দিবস বা দেশপ্রেম দিবস নামকরণ হলেই ভাল হতো। আমরা ২৩ জানুয়ারি ১২টার সময় শ্যামবাজারে নেতাজী মূর্তির সামনে জমায়েত করব। সেখান থেকে পদযাত্রা হবে। ‘দেশনায়ক দিবস’ হিসেবেই দিনটিকে পালন করবে রাজ্যবাসী’।

উল্লেখ্য,  আগামী ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজি জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন তিনি।

আরও পড়ুন- ২৩শে জানুয়ারি দেশপ্রেম দিবস নয় কেন, প্রশ্ন সুজনের

Advt

Related articles

ফের উচ্ছেদের নোটিশ! এবার শিয়ালদহ ও সুকান্ত সেতু এলাকা, প্রশ্নচিহ্নের সামনে বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা

আবার উচ্ছেদ। আবার নরকযন্ত্রণা। আবার বিশাল সংখ্যক মানুষের জীবন-জীবিকা প্রশ্নচিহ্নের সামনে। বারবার জানানো সত্ত্বেও হকারদের পুনর্বাসনের কোনওরকম সুযোগ...

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...