Monday, April 6, 2026

আইসিসি টেস্টে ব‍্যাটিং র‍্যাঙ্কিং এ উইকেটরক্ষক ব‍্যাটস ম‍্যানদের মধ‍্যে শীর্ষে ঋষভ, দু-ধাপ নামলেন বিরাট

Date:

Share post:

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং ( icc test ranking ) এ উইকেটরক্ষক ব‍্যাটস ম‍্যানদের মধ‍্যে সবার উপরে ঋষভ পন্থ ( rishabh panth)। তবে দু ধাপ নিচে নেমে গেলেন বিরাট কোহলি( virat kohli)। বুধবার প্রকাশিত হল আইসিসি টেস্টে ব‍্যটিং র‍্যাঙ্কিং। সেখানে ১৩ নম্বরে উঠে এলেন পন্থ। মঙ্গলবার গ‍্যাব্বায় দুরন্ত প‍্যারফমেনসের সুবাদে টেস্টে ব‍্যাটিং র‍্যাঙ্কিএ এগিয়ে এলেন তিনি।

আইসিসি টেস্টে ব‍্যাটিং এ শীর্ষ স্থান ধরে রাখলেন কেন উইলিয়ামসন( ken williamson)। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ( stive smith)। তৃতীয় স্থানে আরেক অজি তারকা লাবুশানে (labuschagne) । আর চতুর্থ স্থানে বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট না খেলার খেসারত দিতে হল ভারত অধিনায়ককে। সপ্তম স্থানে চেতেশ্বর পুজারা।

আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প‍্যাট ক‍্যামিন্স। দ্বিতীয় স্থানে স্টুয়ার্ট ব্রড। যশপ্রীত বুমরাহ রয়েছেন অষ্টম স্থানে এবং আর অশ্বিন রয়েছেন নবম স্থানে।

আরও পড়ুন:থাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু,শ্রীকান্ত

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...