Friday, April 3, 2026

কৃষকদের ট্রাক্টর মিছিল রুখতে কেন্দ্রের আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত

Date:

Share post:

একের পর এক বৈঠক ব্যর্থ। তিনটি কৃষি আইন(Farm law) বাতিলের দাবিতে অনড় কৃষকরা কেন্দ্রকে জোর ধাক্কা দিতে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিলের(tractor parred) ডাক দিয়েছেন। সেই মিছিল আটকাতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র সরকার(central government)। বুধবার এই মামলা প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের মিছিল সংক্রান্ত বিষয়ে কোনোভাবেই দখলদারি করবে না আদালত। এটা পুলিশের এক্তিয়ারভুক্ত বিষয়।

লাগাতার আন্দোলন ও বিক্ষোভ চলার পর সরকারের কোনো রকম হেলদোল দেখা যায়নি কৃষি আইন বাতিল সংক্রান্ত বিষয়ে। এরপরই সম্প্রতি কৃষক সংগঠনগুলির তরফে ঘোষণা করে দেওয়া হয় ২৬ জানুয়ারি রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের এহেন ঘোষণায় রীতিমতো চাপে পড়ে যায় সরকার। এই কর্মসূচি রুখতে অতঃপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নয়াদিল্লি। বুধবার সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি এসএ বোবদে (SA Bobde), বিচারপতি এএস বোপান্না (AS Bopanna) ও ভি রামাসুব্রমণিয়নের (V Ramasubramanian) ডিভিশন বেঞ্চে।

আরও পড়ুন:মুসলিমরাও রামমন্দির নির্মাণে অর্থ দিচ্ছে, তসলিমার টুইট ঘিরে বিতর্ক

দু’পক্ষের বক্তব্য শোনার পর দেশের শীর্ষ আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, এই বিষয়ে আদালত কোনওরকম হস্তক্ষেপ করবে না। আশেপাশে কেন্দ্রীয় সরকারের তরফে মিছিল আটকানোর জন্য যে মামলা করা হয়েছিল সেটাও তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ২৬ জানুয়ারির ট্রাক্টর মিছিলের জন্য দিল্লি পুলিশের থেকে এখনও পর্যন্ত কোনও রকম অনুমতির আবেদন করেননি কৃষকরা।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...