Saturday, June 13, 2026

মুসলিমরাও রামমন্দির নির্মাণে অর্থ দিচ্ছে, তসলিমার টুইট ঘিরে বিতর্ক

Date:

Share post:

রামমন্দির নির্মাণে মুসলিমদের অর্থদান নিয়ে মন্তব্য করলেন তসলিমা নাসরিন। রামমন্দিরের অর্থসংগ্রহকে কেন্দ্র করে তসলিমা নাসরিন টুইট করেন, “বহু মুসলিম সম্প্রদায়ভুক্ত রামমন্দিরের জন্য অর্থ দিচ্ছেন। ফৈজাবাদের পুরনো বাসিন্দা ওয়াসি হায়দার এবং শাহ বানু যথাক্রমে ১২ হাজার এবং ১১ হাজার টাকা দিয়েছে এই কারণেই। জনৈক ইকবাল আনসারি বলেছে, আমি অবশ্যই এই তহবিলে দান করব। রামন্দিরের জন্য অর্থসংগ্রহে মুসলিমদের এগিয়ে আসা উচিত। কারণ তাতেই হিন্দু মুসলিম সম্প্রীতি আরও জোরালো হবে।”

এই টুইটের পর সোশাল মিডিয়ায় একদল মানুষ তসলিমার মন্তব্যের পক্ষে কথা বলছেন, একদল মানুষ তাঁর মন্তব্যের বিপক্ষে কথা বলছেন। কেউ কেউ বলছেন ওঁর এহেন মন্তব্য করা উচিত হয়নি। কেউ আবার বলছেন উনি যা বলেছেন ঠিক বলেছেন। অনেকে আবার বলছেন, মুসলিমদের থেকে এই অর্থ সংগ্রহ করা উচিত না।

উল্লেখ্য, অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য অর্থসংগ্রহের কাজ শুরু হয়েছে গোটা দেশজুড়ে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থসংগ্রহের শুরুতেই ৫ লক্ষ ১০০ টাকা দিয়েছেন রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুন-ধূপগুড়ির পথদুর্ঘটনা: আর্থিক সাহায্য ঘোষণা মমতার

Advt

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...