Thursday, June 25, 2026

উপত্যকায় ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টা, ৩ জঙ্গির বুক ফুঁড়ে দিল সেনার গুলি

Date:

Share post:

উপত্যকায় হিংসার বীজ বুনতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে প্রতিবেশী পাকিস্তান(Pakistan)। পাক অধিকৃত কাশ্মীরের(POK) অপেক্ষারত জঙ্গিরা(terrorist) মাঝেমধ্যেই অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে ভারতে(India)। পেয়েছে পাল্টা প্রতিরোধ। সেই ধারা অব্যাহত রেখে আবারো উপত্যকায় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা(Indian army)। শুধু তাই নয় ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির।

সেগো সূত্রে জানা গিয়েছে গত ১৮ ও ১৯ জানুয়ারি ঘটনাটি ঘটেছে জম্মুর অখনুরের কেরি বাতাল এলাকায়। ওই এলাকা দিয়ে বেশ কিছু অস্বাভাবিক গতিবিধির খবর আসে সেনার কাছে। সেইমতো সতর্ক হয়ে ওঠে বিএসএফ। জানা যায় নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে ৫ সশস্ত্র জঙ্গি। সতর্কতা সেনাবাহিনীর বাধা পেতে মরিয়া হয়ে ওঠে জঙ্গিরা। শুরু হয় গুলির লড়াই। দু’পক্ষের ব্যাপক গুলিবিনিময় এরপর ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৪ সেনা জওয়ান। তাদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য তড়িঘড়ি ভর্তি করা হয়েছে সেনা হাসপাতলে।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের আসল ‘কারিগর’ দ্রাবিড়, বলছে ক্রিকেট বিশ্ব

অন্যদিকে পলাতক বাকি দুই জঙ্গির খোঁজে সীমান্তবর্তী এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে সে না। শীঘ্রই জঙ্গিদের জীবিত অথবা মৃত খুঁজে বের করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মৃত জঙ্গিদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শীতের মরশুমে অনুপ্রবেশের চেষ্টার পর সীমান্ত পাহারা ক্ষেত্রে আরও সতর্ক হয়ে উঠেছে দায়িত্বরত সেনা জওয়ানরা।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...