Friday, April 3, 2026

শুভেন্দুকে আইনি নোটিশ, জোর ধাক্কা দিলেন অভিষেক

Date:

Share post:

দুর্নীতির মিথ্যে অভিযোগ করায় এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) আইনি নোটিশ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর আইনজীবী সঞ্জয় বসু (Sanjay Basu) জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে বিজেপি-র খেজুরির জনসভায় এবং ১৯ জানুয়ারি ‘এবিপি আনন্দ’-র সাক্ষাৎকারে ভিত্তিহীন অভিযোগ করেন শুভেন্দু।

 

 

বিভিন্ন দুর্নীতির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন শুভেন্দু। অথচ এই সব অভিযোগ ভিত্তিহীন। চিঠিতে সঞ্জয় বসু অভিযোগ করেন, দীর্ঘদিন শাসকদলে থেকে সব সুযোগসুবিধা নেওয়ার পরে এখন সারদা-নারদের যে সব মামলা সিবিআই-ইডির কাছে রয়েছে তার থেকে বাঁচতে তাঁর মক্কেলের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছেন বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী।

নোটিশ পাওয়ার ৩৬ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও নোটিশে বলা হয়েছে।

আরও পড়ুন:জব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে

Advt

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...