Friday, April 3, 2026

জব কার্ড চাইলে সহবাসের প্রস্তাবের অভিযোগ, বিক্ষোভ মালদহে

Date:

Share post:

জব কার্ডের বদলে মহিলাকে সহবাসের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল সুপারভাইজারের (Supervisor)বিরুদ্ধে। অভিযোগ, বারবার অশালীন প্রস্তাব দিয়ে ফোন, হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তীব্র উত্তেজনা মালদহের (Maldah) যদুপুরে। পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়।

যদুপুর২ গ্রাম পঞ্চায়েতে জব কার্ড দেওয়া চলছিল। যদুপুর গ্রামের এক বধূ জব কার্ড চাইতে পঞ্চায়েতে গেলে এক সুপারভাইজার তাঁকে একান্তে জানান জব কার্ড দেবেন কিন্তু তার বদলে তাঁর সঙ্গে সহবাস করতে হবে। অশালীন ইঙ্গিত করেন তিনি। অভিযোগ, এরপর সেই মহিলাকে ফোন করা শুরু করেন অভিযুক্ত সুপার ভাইজার। ফোনেও সেই একই প্রস্তাব দেন। মহিলা রাজি না হলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথীর ভুল শোধরাতে মুখ্যসচিবের নেতৃত্বে নয়া কমিটি

অভিযোগ, এই নিয়ে তৃণমূল (Tmc) পরিচালিত এই পঞ্চায়েতের প্রধানকে অভিযোগ করা হলে তিনি নীরব থাকেন। এরপরে সুপার ভাইজারের হুমকি আরও বেড়ে যায়। বাধ্য হয়ে সেই মহিলা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে নিয়ে ইংরেজবাজার ব্লকের বিডিও (Bdo) কাছে লিখিত অভিযোগ করেন। এরপরেও সুপারভাইজারের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার গ্রামের বেশ কিছু মানুষ পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে বসেন। এদিকে এই বিষয়কে ইস্যু করে বিক্ষোভে তাদের সঙ্গে সামিল হয় বিজেপি (Bjp) ও। অবশ্য সব অভিযোগ মিথ্যে বলে মামলার হুমকি দিয়েছেন সুপারভাইজার।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...