Saturday, April 4, 2026

ভোটার তালিকা নিয়ে অভিযোগ বামেদের, একশো শতাংশ বুথকে স্পর্শকাতর ঘোষণার দাবি কংগ্রেসের

Date:

Share post:

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে সাক্ষাৎ করলেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব, শমীক লাহিড়ী, প্রবীর দেব, অশোক রায়, তপন গঙ্গোপাধ্যায় এবং গৌতম গঙ্গোপাধ্যায়-সহ একঝাঁক বামনেতা। কংগ্রেসের তরফে ছিলেন সৌম্য আইচ।

সিপিএম নেতা রবীন দেব বলেন, “ভোটার তালিকায় বহু ভোটারের নাম বাদ পড়েছে। অথচ মৃত ভোটারের নাম বাদ যায়নি। ফের স্ক্রুটিনি করা হোক। পর্যবেক্ষক যারা থাকে তারা পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। পারস্পরিক প্রতিযোগিতা করে ভয়ের পরিবেশ তৈরি করছে তৃণমূল-বিজেপি। ধর্মের ভিত্তিতে ভোট চাইছে। সেটা বন্ধ করতে হবে।”

অন্যদিকে, কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, “পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে হলে একশো শতাংশ বুথকে স্পর্শ কাতর ঘোষণা করতে হবে। ভোটারদের সর্বোচ্চ যাতে প্রতিটি বুথের ভিতরে ও বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দরকার। আমরা কমিশনের সঙ্গে দেখা করে এমন আর্জি জানিয়েছি।”

আরও পড়ুন:নাবালিকাকে ধর্ষণের পর জীবন্ত কবর দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশের, গ্রেফতার অভিযুক্ত

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...