Saturday, May 23, 2026

সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

Date:

Share post:

শিয়রে বিধানসভা নির্বাচন (Assembly Election)। তার আগে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে তিনদিনের সফরে গতকাল, বুধবার রাজ্যে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার ( Chief Election Commissioner) সুনীল অরোরা (Sunil Arora), সঙ্গে কমিশনের ফুল বেঞ্চ। তার আগে দুপুরেই চলে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain)। রাতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও কলকতা পুলিশের নোডাল অফিসার জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে কমিশনের চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা আফতাবকে জানিয়েছেন, মন প্রাণ খুলে কাজ করুন। শান্তিপূর্ণ ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন।

আজ, বৃহস্পতিবার কমিশনের ঠাসা কর্মসূচি। এদিন প্রথমেই রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সকাল ১০টা থেকে মধ্য কলকাতার একটি হোটেলে রাজ্য থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ১০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথকভাবে এই বৈঠক করবেন নির্বাচন কমিশনার। প্রতিটি প্রতিনিধি দলের জন্য ১০ মিনিট করে সময় ধার্য করা হয়েছে।

সেখানে একযোগে সমস্ত বিরোধী দলগুলি শাসক তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে, তা কার্যত নিশ্চিত। তৃণমূলের বিরুদ্ধে ভোট দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে সরব হবে বিরোধীরা। পালটা তৃণমূলও ঘুঁটি সাজিয়ে প্রস্তুত। তেমনটা হলে যে লোকসভায় বিজেপির এত আসন বাড়তে পারত না, তাই বক্তব্য থাকবে ঘাসফুল শিবিরের।

এরপর নির্বাচনের দায়িত্বে থাকা কেন্দ্র ও রাজ্যের প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। যেখানে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলোতে মূলত রিভিউ মিটিং হবে। সেখান থেকেই আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কোন সময় নির্বাচন করলে উপযুক্ত হবে। বিভিন্ন বোর্ডের পরীক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে কোভিড পরিস্থিতি নিয়েও। সেক্ষেত্রে বুথ সংখ্যা বাড়ানো হতে পারে। সবচেয়ে বেশি জোর দেওয়া হবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে।
ক’দফায় ভোট হবে, তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...