Friday, April 3, 2026

বেঙ্গল সাফারি পার্ক: দর্শকদের সামনে এবার শীলার তিন ছেলে

Date:

Share post:

বছরের শুরুতে বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari Park) উপহার রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) তিনটি শাবক। দর্শকদের জন্য খোলা ছেড়ে দেওয়া হল রয়্যাল বেঙ্গল টাইগার শীলার তিন শাবককে। শিলিগুড়ির (Siliguri) অদূরে বেঙ্গল সাফারি পার্কের পঞ্চম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যেই এই শাবকগুলি ছাড়া হল। উপস্থিত ছিলেন বনাধিকারিকরা। সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা মাস ছয়েক আগে তিনটি বাচ্চা দেয়। তারপর পার্ক কর্তৃপক্ষ তাদের পরিচর্চা করে। ধীরে ধীরে বড় হতেই তাদের এনক্লোজারে ছাড়া হত যখন সাফারি বন্ধ থাকত। বৃহস্পতিবার তাদের ছেড়ে দেওয়া হল সকল পর্যটকদের জন্য। এখন থেকে যাঁরাই সাফারি করতে যাবেন, শীলার এই তিন শাবককে দেখতে পাবেন। এদিন বেশ খোশমেজাজেই ছিল শাবকগুলো। তাদের মা শীলার সাথেই তাদের এনক্লোজারে ছাড়া হয়। তবে, দর্শক দেখে মায়ের কোল ছেড়ে যেতে চাইছিল না ছানারা।

এছাড়াও এদিন লেপার্ড ক্যাট ও ফিশিং ক্যাট ছাড়া হয় পর্যটকদের জন্য। এবিষয়ে বন্যপ্রাণ বিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল বিপিন সুদ (Bipin Sood) জানান, শাবকগুলির ছয় মাস বয়স হয়েছে। তারা সকলেই বেশ সুস্থ রয়েছে। এখন থেকে তাদের দেখতে পাবেন পর্যটকরা। অন্যান্য বাঘের মতোই স্বাভাবিক খাওয়া দাওয়া করছে তারা। ছদিন সাফারিতেই তাদের দেখা হবে। তবে সাফারি করলেও এরা কড়া পর্যবেক্ষণে থাকবে। কোনও অসুবিধা যাতে না হয় সেদিকেও নজর রাখা হবে। তবে এখনও এদের নামকরণ করা হয়নি।

আরও পড়ুন:শুভেন্দুকে আইনি নোটিশ, জোর ধাক্কা দিলেন অভিষেক

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...