Friday, April 3, 2026

নারায়ণী সেনা নিয়ে কেন্দ্রের কোনও পরিকল্পনা নেই, নিশীথের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ পার্থর

Date:

Share post:

নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়ে কোনো পরিকল্পনা নেই বিজেপির কেন্দ্রীয় সরকারের, এই অভিযোগ তুলে কোচবিহারে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়।

অসমের ধুবুড়ি জেলার আইন কলেজের এক অধ্যাপকের আরটিআই সংক্রান্ত তথ্য হাতে নিয়েই প্রচারে ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি অসমের এই অধ্যাপক আরটিআই করে কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছিলেন নারায়ণী সেনা রেজিমেন্ট ঘিরে কোনো পরিকল্পনা রয়েছে কি না। এর উত্তরে ওই অধ্যাপককে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, নারায়ণী সেনা কে কেন্দ্র করে কোনো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই।

আগামীতে এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না এমন কোনো পরিকল্পনা এখনও নেই। কোচবিহারে আজ এ কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিয়োগ করেন, বিজেপি ভাওতাবাজি করছে এবং কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে রাজবংশী মানুষের মন পেতে নারায়ণী সেনা রেজিমেন্ট এর কথা বারংবার প্রচার করেছে।

আর টি আই এর এই তথ্যকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস নিচুতলায় প্রচারে নামতে চলেছে কোচবিহার জেলায়। যদিও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক দাবি করেছেন, রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল মিলে রাজবংশী মানুষকে বিভ্রান্ত করতেই এই ধরনের প্রচার করছে। তবে এতে কোনো লাভ হবে না রাজবংশী মানুষ বিজেপির সাথেই আছেন। গত লোকসভা নির্বাচনে নারায়ণী সেনা রেজিমেন্ট গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ী হয় বিজেপি। এবারে পাল্টা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার এই আরটিআই এর তথ্য।

আরও পড়ুন- দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Advt

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...