Wednesday, June 24, 2026

শুভেন্দু-রুদ্রনীল রুদ্ধদ্বার বৈঠক কোন ইঙ্গিত? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অভিনেতা রুদ্রনীল ঘোষ দল বদল করবেন কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই সেই জল্পনাকে আরও উসকে দিতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠান বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হল। বলা যেতে পারে, ওই অনুষ্ঠানকে সামনে রেখে বকলমে শুভেন্দু রুদ্রনীল বৈঠকের আয়োজন করা হয়েছিল । সূত্রের খবর দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান বাড়িতে যারা আমন্ত্রিত ছিলেন তারা হলেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ । তারা শুভেন্দুর অনেক আগেই সেখানে পৌঁছিয়ে গিয়েছিলেন। নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন। এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকেও। রাজনৈতিক কর্মসূচি থাকায় সেখানে পৌঁছাতে বেশ কিছুটা দেরি করেন তিনি । ফলে সেখানে পৌছানোর আগেই অনুষ্ঠান বাড়ি ছেড়ে রাজীব, বৈশালী এবং রথীন চলে যান। যদিও ঘনিষ্ঠ মহলের মত, শুভেন্দুকে এড়াতেই তিনজনে ইচ্ছাকৃতভাবে আগেভাগে প্রস্থান করেন ।
অবশ্য রুদ্রনীল এবং শুভেন্দুর মধ্যে একান্তে বেশ কিছুক্ষণ রুদ্ধদ্বার বৈঠক হয়। যদিও এই ঘটনাটি কাকতালীয় মনে হলেও আসলে অনুষ্ঠানের মোড়কে শুভেন্দু-রুদ্রনীল কে সামনাসামনি বসানো হয়েছিল পরিকল্পনা করেই। তাই এই বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। আড্ডার ছলে কার্যত তারা বৈঠক সেরেছেন ।
তৃণমূল অবশ্য বলছে, কোনও অনুষ্ঠান বাড়িতে ব্যক্তিগতভাবে যে কেউ যেতেই পারেন। দলবদলের রূপরেখা তৈরি করতেই সবাই একজোট হয়েছিলেন তা ভাবার কোনও কারণ দেখছি না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...