Wednesday, June 24, 2026

মুম্বই সিটির বিরুদ্ধে তিন পয়েন্ট চাইছেন রেনেডি

Date:

Share post:

শুক্রবার আইএসএলে ( isl) মুম্বই সিটি এফসি (mumbai city fc) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল ( sc east bengal)। প্রথম লেগে এই মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে ছিল রবি ফাউলারের দল। তবে শুক্রবার আইএসএলের লিগ টেবিলের ফার্স্ট বয়ের কাছ থেকে তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদ ব্রিগেডের।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির সঙ্গে গোলশূন‍্য ড্র করে ইস্টবেঙ্গল। শেষ সাত ম‍্যাচে একটি ম‍্যাচে হারেনি ইস্টবেঙ্গল। তাই শুক্রবার হুগো বুমোস, লে ফন্দ্রেদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। এদিন সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গলের সহকারি কোচ রেনেডি সিং বলেন, “মুম্বই খুব ভাল দল। লিগ টেবিলে শীর্ষে তারা। আমরা এই ম‍্যাচে ফোকাসড। প্রথম লেগের ম‍্যাচের তুলনায় দল এখন অনেক তৈরি। আশা করি ভাল ফল হবে।”

শুক্রবার মুম্বই এফসির বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণে ঝাপাতে চাইছেন রবি ফাউলার। শেষ কয়েক ম‍্যাচে এক পয়েন্ট করে ঘরে তুলছে লাল-হলুদ ব্রিগেড। তবে মুম্বই ম‍্যাচে তিন পয়েন্ট চাইছেন ফাউলার।

আরও পড়ুন:দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা সিরাজের, রাজকীয় অভ‍্যর্থনা রাহানেকে

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...