Tuesday, June 23, 2026

জনসংযোগ স্থাপনে আজ থেকে পথে নামছে তৃণমূল

Date:

Share post:

একুশের ভোটপ্রচারে কার্যত আজ, বৃহস্পতিবার থেকেই পথে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস (TMC)৷

রাজ্যবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কর্মসূচি শুরু হচ্ছে আজ থেকে, চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (subrata bakshi) এক বিবৃতিতে জানিয়েছেন, দলের এই কর্মসূচির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের কাজ তুলে ধরা হবে। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে সমস্যার সমাধান করতে হবে। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।
ওদিকে সরকারের প্রশাসনিক উদ্যোগ, ‘দুয়ারে সরকার’ প্রকল্পেও এলাকায় বা বাড়ি ঘুরে সমস্যা শুনছেন সরকারি প্রতিনিধিরা। তৃণমূল এবার দলীয় পতাকা নিয়েই মানুষের কাছে পৌঁছতে চাইছে৷

আরও পড়ুন-সময় বরাদ্দ মাত্র ১০মিনিট, কমিশনের কাছে আজ রাজনৈতিক দলের প্রতিনিধিরা

আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপিও(BJP) ভোটারদের মন বুঝতে জনসংযোগে মরিয়া৷ বাড়ি বাড়ি গিয়ে মুষ্টিভিক্ষার চাল সংগ্রহ করছে৷ রাজনৈতিক মহলের বক্তব্য, গ্রামের মন পেতেই এই ‘ভিক্ষাসংগ্রহ’। ওদিকে, ফেব্রুয়ারি মাসে রথ বের করার পরিকল্পনাও রয়েছে বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh) দীর্ঘদিন ধরে চা-আড্ডা চালিয়ে যাচ্ছেন৷ তাও বেশ সফল, সাড়াও ফেলেছে৷

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...