Wednesday, June 24, 2026

বলেন কী!! সিপিএম পলিটব্যুরো নেতা সেলিমের মুখে ‘বন্দে মাতরম’ স্লোগান!

Date:

Share post:

কেউ কেউ বলছেন, ভূতের মুখে রাম নাম। আবার কেউ বলছেন, বিনাশকালে বুদ্ধিনাশ। আর কেউ নন, সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সমালোচনার মধ্যমণি। তিনি কিনা সভার মঞ্চে দাঁড়িয়ে স্লোগান তুললেন ‘বন্দে মাতরম’! রাজনৈতিক মহল বিস্মিত।

বামেদের মুখে বন্দে মাতরম! হ্যাঁ, বৃহস্পতিবার রামপুরহাটে দলের সভা ছিল। সেই সভায় বক্তা ছিলেন মহম্মদ সেলিম। বক্তব্য শেষ করে সেলিম কী বললেন? স্লোগান দিতে গিয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ আওয়াজ তুলে বললেন, হাম সব এক হ্যায়, ইনক্লাব জিন্দাবাদ, বন্দে মাতরম, জয়হিন্দ।

প্রথম দুটি স্লোগান নিয়ে রাজনৈতিক মহলের কোনও বক্তব্য নেই। কিন্তু ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে না, সাম্প্রতিক অতীতে কোনও সিপিএম নেতা ‘বন্দে মাতরম’ স্লোগান দিয়েছেন কিনা। এই স্লোগান মূলত কংগ্রেসের। পরে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর তারাও এই স্লোগান দিয়ে থাকে। কিন্তু বামেদের মুখে এই স্লোগান কখনও শোনা যায়নি। কেন এই বোধোদয়? অনেকেই এর মধ্যে রাজনীতি খুঁজে পেয়েছেন। তৃণমূল বলছে, আসলে বোধোদয়। মাতৃভূমিকে বন্দনা করতে এই দলের অর্ধশতকের বেশি সময় চলে গেল। আসলে এই দলের সব কিছুই দেরিতে হয়। আর সব শেষে তারা বলে, আমরা ভুল করেছিলাম।

কিন্তু বন্দে মাতরমের সঙ্গে রাজনৈতিক দলের সভায় কেন জয়হিন্দ স্লোগান? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপির মতো উগ্র জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমে এটা আসলে নিজেদের দেশভক্ত প্রমাণ করার আপ্রাণ চেষ্টা। মানুষ বুঝবেন এটা আসলে সিপিএমের রাজনৈতিক মুখোশ।

আরও পড়ুন- ফের জট: কেন্দ্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৃষকরা

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...