Tuesday, June 23, 2026

ফের জট: কেন্দ্রের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৃষকরা

Date:

Share post:

গতকাল দশম রাউন্ডের বৈঠকে কৃষি আইন (farm law) নিয়ে জট কাটার সামান্য ইঙ্গিত দেখা দিয়েছিল। কেন্দ্রের তরফে প্রস্তাব দেওয়া হয়, অচলাবস্থা কাটাতে আরও সময় দেওয়ার জন্য আপাতত দেড় বছর নতুন তিন কৃষি আইন কার্যকর করবে না সরকার। বৈঠকের এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। কিন্তু বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করে কৃষক নেতারা জানিয়ে দিলেন, কেন্দ্রের নয়া প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তাঁরা। তিনটি আইন পুরোপুরি বাতিল না হওয়া পর্যন্ত কৃষক আন্দোলন (farmers protest) চলবে। একইসঙ্গে বহাল থাকছে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্রতিবাদী ট্রাক্টর মিছিলের (tractor rally) কর্মসূচিও। কৃষকদের এই অবস্থানের পর ফের জট বাড়ল। আগামীকাল একাদশ রাউন্ডের বৈঠক হওয়ার কথা দুই পক্ষের। কৃষকদের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে এখন কেন্দ্রের ভূমিকা কী হয় সেটাই দেখার।

দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত (to put on hold) রাখার প্রস্তাব নিয়ে এদিন আলোচনায় বসেছিলেন কৃষক নেতারা। সংযুক্ত কিষাণ মোর্চার জেনারেল বডি বৈঠকে বসে। এই বৈঠকের কৃষক নেতারা জানিয়ে দেন, কেন্দ্রের প্রস্তাব তাঁরা প্রত্যাখ্যান করছেন। তাঁরা বলেছেন, তাঁরা তিনটি আইনের পুরোপুরি প্রত্যাহার চাইছেন। তিনটি কৃষি আইন পুরোপুরি তুলে নেওয়ার দাবির পাশাপাশি সমস্ত কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করতে আইন প্রণয়ন করা হোক।

আরও পড়ুন- দলের শীর্ষে ভাইকে বসিয়ে “পরিবারতন্ত্র” উস্কে দিলেন “মিম বন্ধু” আব্বাস সিদ্দিকি

Advt

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...