Monday, February 9, 2026

নীতীশ সরকারের বিরুদ্ধে ভুল লিখলেই জেলযাত্রা, নয়া নির্দেশিকা জারি বিহারে

Date:

Share post:

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় সম্প্রতি এক সাংবাদিকের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে উঠতে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী(Bihar Chief minister) নীতীশ কুমারকে(Nitish Kumar)। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে মিথ্যা ও অর্ধসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে বলে একাধিক জনসভায় ও সরকারী সভায় সরবও হয়েছেন তিনি। সমর্থকদের অনুরোধ করেছেন এই ধরনের ‘মিথ্যা গুজবে’ কান না দেওয়ার জন্য। তবে কোনও কিছুতেই কাজ না হওয়ায় অবশেষে পদক্ষেপ নিল তাঁর সরকার। সম্প্রতি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়(social media) এই ধরনের পোস্ট করা হলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। অপরাধীর জেলযাত্রা হতে পারে বলে জানিয়েছে সরকারি বিজ্ঞপ্তি।

সম্প্রতি বিহারের অর্থনৈতিক দুর্নীতি দমন শাখার অতিরিক্ত এডিজির তরফে রাজ্য সরকারের সমস্ত দফতরের প্রধান সচিবকে চিঠি লিখে জানানো হয়েছে, সরকারি পদাধিকারী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা সরকারের কোনও দপ্তরের প্রধানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে আপত্তিজনক বা মানহানি মূলক কোনো ভুল তথ্য প্রকাশ করা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অপরাধ দমন শাখাকে জানানোর অনুরোধ করা হয়েছে। বিহার সরকারের এহেন পদক্ষেপ বেনজির বলে দাবি করেছে বিরোধীরা। পাশাপাশি সরকারের বিরুদ্ধে কোনও আওয়াজ উঠলে সেই মুখ বন্ধ করার জন্যই এই উদ্যোগ বলে অভিযোগ উঠেছে এই ঘটনায়। প্রসঙ্গত, বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখাই সাইবার অপরাধ দমন শাখার নোডাল এজেন্সি।

আরও পড়ুন:ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ‘লাগাম’ এবার কমিশনের হাতে

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বহু আগে থেকেই খড়গহস্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত বিধানসভা নির্বাচনের পর দলের অন্দরে অসন্তোষের কারণ হিসেবে সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল সোশ্যাল মিডিয়ার কারণেই সরকারের প্রতি এক খারাপ ছবি তৈরি হয়েছে জনগণের মনে। যার জেরেই এবার সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধীদের বিরুদ্ধে কড়া হাতে মাঠে নামলো বিহার সরকার।

Advt

spot_img

Related articles

বিজেপির লক্ষ্য কি শুধুই পুঁজিপতি? কৃষকদের বঞ্চনার প্রতিবাদে সরব তৃণমূল

মোদি জমানায় ‘অন্নদাতা’ কৃষকরা অসম প্রতিযোগিতায় পড়ে ধ্বংসের মুখে এসে পড়েছেন। ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেট তা ফের একবার...

বেআইনি মদের কারবারে বাজেয়াপ্ত গাড়ি নিলামে বিপুল আয়, কোষাগার ভরছে আবগারি দফতরের 

বেআইনি মদের কারবারে ব্যবহৃত বাজেয়াপ্ত গাড়িগুলিকে দ্রুত নিলামে তুলে রাজ্যের আয় বাড়ানোর পথে হাঁটল আবগারি দফতর। সংশোধিত আবগারি...

ফের অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যার চেষ্টা BLO-এর

ফের অতিরিক্ত চাপের কারনে আত্মহত্যা চেষ্টা বিএলও-এর। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় নিশ্চিত মৃত্যুর থেকে বেঁচে গেছেন তিনি। আপাতত বনগাঁ...

চক্ষুদান ঘিরে বিতর্ক, নথি থাকা সত্ত্বেও গ্রেফতার স্কুলশিক্ষক

নদিয়ার(Nadia) কোতোয়ালি(Kotowali) থানা এলাকায় চক্ষুদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মৃত মায়ের চোখ বিক্রি করে দেওয়ার অভিযোগে...