Tuesday, June 23, 2026

বাইক দুর্ঘটনায় মৃত্যু সংবাদকর্মীর, আশঙ্কাজনক আরেক জনপ্রিয় সাংবাদিক

Date:

Share post:

ফের শহরের মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাইক দুর্ঘটনায় (Byke Accident) মৃত্যু হল এক সাংবাদিকের (Journalist)। অন্যজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনা ভোররাতের। দক্ষিণ কলকাতার (South Kolkata) লর্ডস মোড়ে (Lords More) ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাংবাদিক সোহম মল্লিকের (Sohoj Mallick)। গুরুতর জঘম অবস্থায় আইসিইউ-তে ভর্তি আহত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ (Matulog Ranjan Ghosh)। দু’জনেই কলকাতার সাংবাদিক মহলে বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ।

পুলিশ সূত্রে খবর, ভোররাত সাড়ে ৩টে নাগাদ বাইক নিয়ে ফিরছিলেন ওই দুই সাংবাদিক। রাস্তায় তখন ঘন কুয়াশা। তখনই দুর্ঘটনাটি ঘটে। একটি গাছে সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা।

স্থানীয় কিছু মানুষের নজরে আসতেই তাঁরা ওই দুই সাংবাদিককে তুলে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সোহমকে মৃত বলে ঘোষণা করা হয়, এবং ময়ূখকে SSKM-এর সিসিইউতে রাখা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে ময়ূখ রঞ্জনকে মল্লিকবাজারের নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয়। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁর একটা চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

পরিবার সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার রাতে ময়ূখের বাড়িতে যায় সোহম। রাতে সেখানেই থাকার কথা ছিল। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ ইমন কল্যাণ লাহিড়ি নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বাড়িতে যান ময়ূখ আর সোহম। ফেরার পথে রাত সাড়ে তিনটে নাগাদ লর্ডসের মোড়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুন:GTA চেয়ারম্যান অনীত থাপা নেপালের নাগরিক! প্রকাশিত খবর ঘিরে জোর জল্পনা

লেক থানার পুলিশ জানিয়েছেন, ময়ূখের বয়ান অনুযায়ী, তাঁদের বাইকটা স্কিড করে একটা গাছে ধাক্কা মারে। তারপর আর কিছু মনে নেই তাঁর। বাইকটি সোহম চালাচ্ছিলেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছ লেক থানার পুলিশ।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...