Sunday, April 5, 2026

‘ঘুষখোর’ শুভেন্দু সারদার ৬ কোটি টাকা নিয়েছেন, সুদীপ্তর চিঠি তুলে ধরে তোপ অভিষেকের

Date:

Share post:

আর কোনো রাখঢাক নয়, সরাসরি প্রকাশ্য জনসভা থেকে শুভেন্দুকে ‘ঘুষখোর’ বলে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ(TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। রবিবার কুলতলির জনসভায় সারদা কর্তা সুদীপ্ত সেনের(Sudipta Sen) তরফে বিচারপতিকে লেখা একটি চিঠি তুলে ধরলেন অভিষেক। নিজেই পড়ে শোনালেন, ‘এই চিঠির চতুর্থ পাতায় সুদীপ্ত সেন লিখেছেন শুভেন্দু অধিকারী ৬ কোটি টাকা নিয়েছিলেন তাঁর(সুদীপ্ত সেন) কাছ থেকে।’ শুধু তাই নয়, এদিনের জনসভা থেকে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব নেতাদের মুখোশও খুলে দেন অভিষেক।

বিধানসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আক্রমণ, পাল্টা আক্রমণের ঝাঁঝ বেড়ে চলেছে শাসক-বিরোধী দুই তরফেই। এহেন অবস্থায় মাঝেই রবিবার কুলতলির(Kultali) জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই সভাকে হাতিয়ার করে নিশানায় নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও। এদিনের সভার শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতই নাড়ো কলকাঠি, নবান্নে এবার হাওয়াই চটি’। পাশাপাশি শুভেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমাকে টিভিতে টাকা নিতে দেখা গেছে আর তুমি আমাকে তোলাবাজ বলছো। আদালতকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন বলেছিলেন তিনি শুভেন্দুকে ৬ কোটি টাকা দিয়েছিলেন। শুধু তাই নয়, পরে তাকে ব্ল্যাকমেইলও করা হয়। তুমি ঘুষ নিয়েছো আমি সে প্রমাণ দিয়েছি। আমার বিরুদ্ধে প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। টিভির পর্দায় টাকা নিয়েছ, আর ভাইপো তোলাবাজ?’ এরপর সুর আরো চড়িয়ে তিনি বলেন, ‘আমি প্রকাশ্য জনসভায় বলছি ‘ঘুষখোর’ শুভেন্দু অধিকারী। যদি ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করো।’

আরও পড়ুন:সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’ স্লোগান, প্রতিবাদ জানিয়ে ধরনায় কবীর সুমন

এরপরই পরিবারতন্ত্র প্রসঙ্গে বিজেপির আক্রমণ শানাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নাম করে করে তিনি বলেন, যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছেলে বিধায়ক, রাজনাথ সিংয়ের পুত্র বিধায়ক, মুকুল রায়ের পুত্রও বিধায়ক। শুভেন্দু অধিকারীর ভাই, দাদা, বাবা প্রত্যেকে রাজনীতিতে। এরা আবার পরিবারতন্ত্রের কথা বলে। আমি চ্যালেঞ্জ করে বলছি আমার পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ রাজনীতি করবে না। করলে আমি রাজনীতি ছেড়ে দেবো। যারা বলছে তারা এই গ্যারান্টি দিতে পারবে? আমি তো চাই আইন আসুক। পরিবারে একজনের বেশি রাজনীতি করা যাবে না। সংসদে এই বিল উঠলে সবার আগে আমি সমর্থন দেবো।’

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...