Thursday, June 25, 2026

‘পরিবারতন্ত্রের বিরুদ্ধে আইন আনুন মোদি’, ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

সম্পর্কে অভিষেক বন্দোপাধ্যায়(Abhishek Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ভাইপো। আর এই সম্পর্ককে কেন্দ্র করেই বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সময় যত গড়িয়েছে পরিবারতন্ত্রের অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সেই পরিবারতন্ত্র ইস্যুতেই এবার বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডায়মন্ড হারবারের(Diamond harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরব হওয়া একাধিক বিজেপি নেতার মুখোশ খুলে দিয়ে তিনি জানালেন, ‘কেন্দ্রে আইন আনুক মোদি। পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করতে পারবে না। কথা দিচ্ছি এমন আইন হলে ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছেড়ে দেবো।’

রাজনীতিতে পরিবারতন্ত্র প্রসঙ্গে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানায় নিয়েছেন রাজ্যের বিজেপি শিবিরের একাধিক নেতৃত্ব। রবিবার কুলতলি জনসভায় সেই সব নেতাদের নাম ধরে ধরে তাদের মুখোশ খুলে দেন অভিষেক। বলেন, ‘যারা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে সেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ছেলে বিধায়ক, রাজনাথ সিংয়ের পুত্র বিধায়ক, মুকুল রায়ের পুত্রও বিধায়ক। শুভেন্দু অধিকারীর ভাই, দাদা, বাবা প্রত্যেকে রাজনীতিতে। এরা আবার পরিবারতন্ত্রের কথা বলে।’

আরও পড়ুন:‘ঘুষখোর’ শুভেন্দু সারদার ৬ কোটি টাকা নিয়েছেন, সুদীপ্তর চিঠি তুলে ধরে তোপ অভিষেকের

এরপর সুর চড়িয়ে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো ২৪ ঘণ্টার মধ্যে। আমার পরিবার থেকে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে আর কেউ নয়। তোমাদের কেউ বলতে হবে তোমাদের পরিবারে একজনের বেশি কেউ রাজনীতি করবে না। আছে সে ক্ষমতা?’ পাশাপাশি তিনি আরও জানান, ‘আমি তো চাই মোদি সরকার এ বিষয়ে আইন আনুক। একজনের বেশি পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না। সংসদে এই বিল উঠলে সবার আগে আমি সমর্থন দেবো। আছে তোমাদের সেই ক্ষমতা?’

Advt

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...