Thursday, June 25, 2026

ভিক্টোরিয়ার ঘটনাকে উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে জয়শ্রীরাম স্লোগানকে অসভ্যের আচরণ, উচ্ছৃঙখল বানরের আচরণ বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। একইসঙ্গে মন্ত্রী ব্রাত্য বসুর জিজ্ঞাসা, সরকারি অনুষ্ঠানে জয়শ্রীরাম স্লোগান দেওয়া যায়? কোন অভিধানে পাওয়া যায়? যারা বলছেন, মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে তৃণমূলও এই কাজ করে, তাদের চ্যালেঞ্জ, আপনাদের কাছে এমন একটি উদাহরণ থাকলে দেখান।

তৃণমূল ভবনে রবিবার দুই অভিনেত্রীর তৃণমূল কংগ্রেসে যোগদানের পর নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ব্রাত্য ও কুণাল। আক্রমণাত্মক কুণাল বলেন, নেতাজি ভারতের গর্ব, বাংলার গর্ব। তাঁর জন্মজয়ন্তী অনুষ্ঠানে জয়শ্রীরাম ধ্বনি কারা দিচ্ছেন? এ কোন সংস্কৃতি? এটাকেই বহিরাগত সংস্কৃতি বলছে তৃণমূল, যা বহন করছেন বিজেপির পরিযায়ী নেতারা। কুণালের প্রশ্ন, স্বয়ং প্রধানমন্ত্রী মঞ্চে থেকেও প্রতিবাদ করলেন না দেখে বিস্মিত হয়েছি। আশ্চর্য হয়েছি নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা না করায়। হতাশ করেছেন নেতাজির গোপন ফাইল নিয়ে একটি কথাও উচ্চারণ না করায়। আসলে নেতাজি আবেগ বাঙালি কারওর কাছ থেকে শিখবে না।

আরও পড়ুন:‘পরিবারতন্ত্রের বিরুদ্ধে আইন আনুন মোদি’, ২৪ ঘন্টার মধ্যে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ অভিষেকের

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, সরকার দলের মধ্যে যে বিজেপি ফারাক করতে পারে না, তার প্রমাণ ভিক্টোরিয়ার অনুষ্ঠান। আসলে নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গেলে যা হয়েছে, তা আসলে “অশালীন উত্যক্ত”। বাংলার মানুষ সব দেখেছেন। জবাব দেবেন।

Advt

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...