Thursday, June 25, 2026

একদিনের মুখ্যমন্ত্রী, সামলাবেন গোটা রাজ্যের দায়িত্ব

Date:

Share post:

পাঁচ বছরের জন্য নয়, মাত্র একদিনের মুখ্যমন্ত্রী। ঘটনাটা ঠিক সিনেমার মতো হলেও সিনেমা নয় । এটা বাস্তব। হরি হরিদ্দার এর বাসিন্দা সৃষ্টি গোস্বামী মাত্র একদিনের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন। রবিবার ২৪ জানুয়ারি এই পদে বসানো হল। ২৪ শে জানুয়ারি জাতীয় বালিকা দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সৃষ্টিকে এই বিরল সম্মান দেওয়া হচ্ছে।

বিএসসি তৃতীয় বর্ষের ছাত্রী সৃষ্টি গোস্বামী এই বিরল সম্মানে ভূষিত হয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এবং আবেগাপ্লুত। সৃষ্টি বলেছেন আমি কোনোদিন ভাবিনি যে জীবনে এমন একটি সুযোগ পাব। প্রশাসনের সর্বোচ্চ পদে বসে সৃষ্টি যে দায়িত্ব গুলি সামলাতে চলেছেন সেগুলি হল: কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা করবে ন। অটল আয়ুষ্মান প্রকল্প, স্মার্ট সিটি প্রকল্প, পর্যটন বিভাগের হোম স্টে প্রকল্প অন্য আরো কয়েকটি প্রকল্প নিয়ে সৃষ্টি এদিন আলোচনা করবেন। ১৮ সাল থেকে সৃষ্টি রাজ্যের বিধানসভার শিশু মুখ্য পদে রয়েছেন। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী পদে বসার আগে সমস্ত খুঁটিনাটি ভালোভাবে বুঝিয়ে দেবেন।

আরও পড়ুন-ফেব্রুয়ারিতে স্কুল খুলবে রাজ্যে, জানাল শিক্ষা দফতর

Advt

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...