Friday, June 26, 2026

অভাবনীয় উদ্যোগ, বিনামূল্যে পথশিশুদের পড়াশোনা চলবে কলকাতার এই স্কুলে

Date:

Share post:

অভাবনীয় উদ্যোগ, পথশিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করল বোধিভবন কলেজিয়েট স্কুল। এইরকম উদ্যোগ প্রাইভেট সিবিএসসি স্কুলে এই প্রথম।

স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে, পড়ুয়াদের ক্লাস শুরু হবে বিকেল ৫ টা থেকে। স্কুল চলবে সন্ধে ৭ টা পর্যন্ত। প্রথম ধাপে মোট ৫০ জন পড়ুয়া নিয়ে শুরু হবে এই পথ চলা। এরপর পড়ুয়াদের সংখ্যা ধাপে ধাপে বাড়বে। পি নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ানো হবে এখানে। এই স্কুলে যে পথশিশুরা পড়াশোনা করবে তাদেরকে সম্পূর্ন বিনামূল্যে খাবার দেওয়া হবে। দেওয়া হবে খাতা, বই ইত্যাদিও।

এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শনিবার। এটি একটি বেসরকারি বিদ্যালয়ের মানব শিক্ষার উন্নতির জন্য একটি আদর্শ অগ্রগতি হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিদায়ী মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবযানী কুমার, সুদীপ্ত কুমার, তাপসী দাস, শঙ্কর দত্ত সহ বোধিভবন কলেজিয়েট স্কুলের আরও সদস্যরা। এছাড়াও ছিল ‘সহজ পথ’। ‘সহজ পথ’ হল একটি ভলেন্টিয়ার অর্গানাইজেশন।

এই উদ্যোগ নেওয়ার কারণ হিসেবে জানতে চাওয়া হলে শঙ্কর দত্ত জানান, “এই উদ্যোগ নেওয়ার ভাবনা আমাদের মধ্যে আগেই এসেছিল। আগেই ভাবনা চিন্তা করা হচ্ছিল যদি সামাজিক কারণে পথশিশুদের জন্য বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হয়। এরপর পথ দেখায় ‘সহজ পথ’ ভলেন্টিয়ার অর্গানাইজেশনটি। তারা জানায় পথশিশুদের বিনামূল্যে পড়াশোনার একটি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু জায়াগা পাওয়া যাচ্ছে না। তখনই আমাদের স্কুল বিল্ডিংটি এই উদ্যোগের যাতে কাজে লাগে এই কথা বলা হয়। এছাড়াও আমাদের স্কুলের শিক্ষকরাও কাজ করবেন এখানে।”

আরও পড়ুন-পরাক্রম নয়, দেশনায়ক বেশি পছন্দ সুগত বসুর! ব্যাখ্যাও দিলেন

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...