Wednesday, March 25, 2026

শীতের আমেজ কমবে বঙ্গে, বাড়বে তাপমাত্রা

Date:

Share post:

সোমবার থেকেই রাজ্যে চড়বে তাপমাত্রার পারদ। বদলে যাবে আবহাওয়া। কমবে শীতের আমেজ। তার আগে আগামী ২৪ ঘণ্টায় কনকনে শীতের আমেজ পাবেন বঙ্গবাসী। দু’দিনে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

সোম-মঙ্গলবার অনেকটাই চড়বে পারদ। সপ্তাহের শুরুর দুদিনে ৩/৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ওড়িশাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী ২৪ ঘন্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঘন কুয়াশার সর্তকতা রয়েছে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে।

কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যায়। মেঘমুক্ত আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ।
পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। এর প্রভাবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে। তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। হরিয়ানা ও উত্তর প্রদেশে শীতল দিনের সম্ভাবনা। শৈত্যপ্রবাহের সর্তকতা রাজস্থানে।

আরও পড়ুন : মোদির উত্তরসূরী কে? অমিত শাহ নাকি যোগী?

Advt

Related articles

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...

মেরঠ কাণ্ডের স্মৃতি উসকে ভদ্রেশ্বরে নীল ড্রামে যুবকের দেহ

হুগলির (Hooghly) ভদ্রেশ্বরে (Bhadreshwar) বুধবার (Wednesday) সকালে নীল ড্রাম থেকে এক যুবকের গলা কাটা ও ঝলসানো দেহ উদ্ধার...

বার্ড ফ্লুতে মৃত্যু ২২ হাজারের বেশি মুরগির! বিক্রিতে জারি নিষেধাজ্ঞা

হাজার হাজার মুরগির মৃত্যু ঘিরে আতঙ্কে ছত্তিশগড় (Chhattishgarh)! ছত্তিশগড়ের কোনিতে হঠাৎ করে মারা গিয়েছে ২২ হাজারের বেশি মুরগি...

তৃণমূল সরকারের রিপোর্ট-কার্ড তুলে ধরে পর পর সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় তৃণমূল সরকার জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে। বুধবার, দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা থেকে রাজ্য সরকারের...