Wednesday, March 25, 2026

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরার টোটকাই কাজে এসেছিল, জানালেন সাইনি

Date:

Share post:

অস্ট্রেলিয়ার সিডনি( Sydney ) টেস্টে অভিষেক হয়েছিল নভদীপ সাইনির ( navdeep saini) । অভিষেক ম‍্যাচে নিয়েছিলেন তিন উইকেট। অস্ট্রেলিয়ার ( Australia )বিরুদ্ধে শুরুতেই তিন উইকেট পাওয়ার রহস্য ফাঁস করেন সাইনি। বললেন, যশপ্রীত বুমরাহর ( jasprit bumrah) এক টোটকাতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলতে পেরেছেন তিনি।

এদিন একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাইনি বলেন, যশপ্রীত বুমরাহ আমাকে বলেন, রঞ্জি হিসাবে খেলো। বেশি চিন্তা করো না। ভারত-অস্ট্রেলিয়া গ‍্যাব্বা টেস্টে দল গড়তে হিমশিম খেতে হয়েছিল অজিঙ্কে রাহানেকে। কারণ চোটের জন‍্য একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছিলেন দল থেকে। তখন নভদীপ সাইনি, সার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দরদের নিয়ে দল গড়তে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

গ‍্যাব্বায় শেষ টেস্টে নামার আগে তরুণ বোলারদের বুমরাহ কি বলেছিলেন, এর উত্তরে সাইনি বলেন,” বুঝিয়ে দিয়েছিলেন ব্রিসবেনের পিচে কোন লেংথে বল করলে সফল হওয়া যাবে। তা বলে দেন বুমরাহ। তোমরা সবাই ঘরোয়া ক্রিকেটে সফল। সুতরাং ভয় পাওয়ার কোন কারণ নেই। রঞ্জিতে যেমন দাপটের সঙ্গে বল করেছ, ঠিক অজিদের বিরুদ্ধে তেমন দাপট দেখিয়ে বোল করো। ওদের বুঝিয়ে দাও তোমারা অনভিজ্ঞ নয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত বোলিং করলেও, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে দলে সুযোগ হয়নি সাইনির। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ তিনি। বরং সুযোগ পেলে নিজেকে উজার করে দিতে চান সাইনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Advt

Related articles

পরপর ৩ চিঠি তৃণমূলের, সময় দিচ্ছেন না রাষ্ট্রপতি

পরপর তিনটি চিঠি লেখার পরেও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের কোনও সময় পাচ্ছে না তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার রাষ্ট্রপতি...

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...