Saturday, April 4, 2026

বিজেপি-সঙ্গ! নদিয়ার পার্থ’কে সরানো হলো তৃণমূলের পদ থেকে

Date:

Share post:

দলবিরোধী কাজের জেরে নদিয়া জেলা তৃণমূল (TMC) সহ-সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রানাঘাট উত্তর-পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে(Partha sarathi)। পদ খোয়ানোর চিঠি পাওয়ার পর পার্থসারথি বলেছেন, “আমাকে দলবিরোধী কাজের জন্য সরানো হল। এমনই লেখা হয়েছে ওই চিঠিতে৷ দলবিরোধী কোন কাজ করেছি, তার উল্লেখ করা হয়নি৷ সরানোর আগে আত্মপক্ষ সমর্থনের জন্য শোকজ করা উচিত ছিল। কিন্তু এ ক্ষেত্রে তেমনটা করা হয়নি।” দলীয় পদ থেকে সরানো হলেও পার্থসারথি এদিনও নিজেকে তৃণমূলের কর্মী হিসেবেই দাবি করেছেন।

ওদিকে, পার্থসারথি চট্টোপাধ্যায় এখনও রানাঘাট পুরসভার প্রশাসকের (Administrator) পদে রয়েছেন। তৃণমূল সূত্রের খবর, তাঁকে ওই পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের পুর দফতর দ্রুতই তাঁকে সরানোর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- বুথে বুথে সংগঠন আরও জোরদার করতে মুকুল-শোভনদের সঙ্গে বৈঠক সারলেন সন্তোষ

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...