Tuesday, June 23, 2026

বুথে বুথে সংগঠন আরও জোরদার করতে মুকুল-শোভনদের সঙ্গে বৈঠক সারলেন সন্তোষ

Date:

Share post:

আগামী ৩০ জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ(Amit Shah)। তার আগে সংগঠনের হাল-হকিকত চূড়ান্ত পর্যায়ে একবার ঝালিয়ে নিতে সোমবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ(BL Santosh)। সোমবার হেস্টিংসের অফিসে বিজেপির এই বৈঠকে উপস্থিত ছিলেন মুকুল রায়(Mukul Roy), কৈলাস বিজয়বর্গীয়, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বরা। মূলত একুশের নির্বাচনকে মাথায় রেখে বুথ স্তরের সংগঠন কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে।

বিজেপি সূত্রের খবর, এবারের বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ পার করার যে টার্গেট অমিত শাহ দিয়েছেন সেই টার্গেটকে মাথায় রেখে সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য বিজেপি। একদিকে দল ভাঙার কাজ যেমন চলছে, অন্যদিকে তেমনি চলছে সংগঠন আরো জোরদার করার কাজ। অবশ্য অন্য দল ভাঙনের জেরে দলের অন্দরে যে ছাইচাপা ক্ষোভের আগুন উঠেছে সেটাও প্রশমিত করতে তৎপর কেন্দ্র। তবে বিজিপি ভালই বোঝে বুথ স্তরে সংগঠন জোরদার না হলে বঙ্গ দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই রাজ্য নেতাদের হোমওয়ার্ক কতদূর সফল হয়েছে তার বিস্তারিত খোঁজখবর নিতে দায়িত্বপ্রাপ্ত সকল নেতাদের এদিনের বৈঠক ডাকা হয়। বিএল সন্তোষেরর নেতৃত্বে এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়র মতো নেতৃত্বরা।

আরও পড়ুন:করোনা টিকাকরণ ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক রাষ্ট্রপতির

অবশ্য বুথস্তরকে নজরে রেখে অনেক আগে থেকেই কোমর বাঁধতে শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। মাসখানেক আগে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিতে দিলীপ-মুকুল-কৈলাসদের দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। এরপর পরিকল্পনা কতদূর এগিয়েছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট নিতেই এদিন বৈঠকে বসেন বিএল সন্তোষ।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...