Tuesday, June 23, 2026

নালিশ জানাতে রাজ্যপালের কাছে বৈশালী ডালমিয়া

Date:

Share post:

তৃণমূল থেকে দিনতিনেক আগে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmia) সোমবার দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar )সঙ্গে৷

এই মুহুর্তে শুধুই বিধায়ক বৈশালী ডালমিয়া বালি এলাকার আইনশৃঙ্খলা নিয়ে নালিশ করলেন রাজ্যপালের কাছে৷

প্রসঙ্গত, দলের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছিলেন বৈশালী। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধেও বিস্ফোরক কথা বলেন তিনি। সেদিনই দল থেকে বহিষ্কার করা হয় বালির বিধায়ককে। তৃণমূলের (TMC) তরফে সেদিন এক বিবৃতিতে জানানো হয়, ‘দলের বিরুদ্ধে বিভিন্ন সময় মন্তব্য করেছেন বৈশালী ডালমিয়া। এমনকী, দলবিরোধী একাধিক মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগও ছিল। এ ধরনের কার্যকলাপ নিয়ে তাঁকে বারবার সতর্ক করা হলেও একই কাজ চালিয়ে যান বৈশালী। তাই বৈশালীকে বহিষ্কৃত করা হলো’।

ওদিকে, বৈশালীকে বহিষ্কারের পরেই তৃণমূল- বিজেপি (BJP) সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে বালি। গুলি-বোমা তো বটেই ভাঙচুরও চলে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশবাহিনী।

রাজ্যপালের কাছে এই ঘটনা তুলেই বালির আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ করেন বৈশালী। বৈশালীর কথায়, তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালাচ্ছে৷

আরও পড়ুন- করোনা টিকাকরণ ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক রাষ্ট্রপতির

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...