Saturday, April 4, 2026

করোনা টিকাকরণ ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক রাষ্ট্রপতির

Date:

Share post:

৭২ তম প্রজাতন্ত্র দিবসের (republic day) প্রাক্কালে সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (president ramnath kovind) চিরাচরিত প্রথামাফিক জাতির উদ্দেশে ভাষণ দেন। তাঁর বক্তব্যের মূল বিষয়গুলি হল:

আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মানুষদের অভিনন্দন জানাই। বিবিধের মধ্যে ঐক্যই ভারতের অন্তর্নিহিত নির্যাস।

করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধ জয়ে ভারতীয় বিজ্ঞানী, চিকিৎসক, সাফাইকর্মী, স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অতুলনীয়। দেশবাসীর জীবনরক্ষায় তাঁরা অসাধারণ পরিশ্রম করেছেন।

করোনার বলি দেশের দেড় লক্ষাধিক মানুষের প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা।

করোনা যুদ্ধ জয়ের লক্ষ্যে আগামীদিনে সব দেশবাসীকে ভ্যাকসিন নিতে হবে। নিজেরা ভ্যাকসিন নিন ও অন্যদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করুন।

আমাদের দেশের কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কৃষকদের উন্নয়ন আমাদের অগ্রাধিকার। এর জন্য যা যা করণীয় করতে হবে।

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে কাজ করছে গোটা দেশ। করোনা উত্তর পরিস্থিতিতে আত্মনির্ভর ভারত গড়ার অভিযানে উপকৃত হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ। এমনকি এই পথে দেশিয় সংস্থাগুলি করোনা ভ্যাকসিন তৈরির কাজ করে নজির সৃষ্টি করেছে। আত্মনির্ভর ভারত অভিযান দেশবাসীকে নতুন দিশা দেখাচ্ছে।

লাদাখ সীমান্তে সদাজাগ্রত আমাদের বীর সেনারা দেশকে সুরক্ষিত রাখার যে কাজ নিরন্তর করে চলেছেন তার জন্য তাঁদের পাশে রয়েছে গোটা দেশ। সেনাদের অভিনন্দন।

আরও পড়ুন- এবার ‘কৃষ্ণ’ নামে নয়া ২ স্লোগান বাঁধলেন মমতা

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...