Saturday, June 13, 2026

এবার ‘কৃষ্ণ’ নামে নয়া ২ স্লোগান বাঁধলেন মমতা

Date:

Share post:

এবার স্লোগান তরজায় সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল (Tmc) ছেড়ে সদ্য বিজেপিতে (Bjp) যোগ দেওয়া শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) সম্প্রতি ‘কৃষ্ণ’ নাম নিয়ে বিজেপির শ্লোগান তৈরি করেন, “কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বিজেপি ঘরে ঘরে”। সোমবার পুড়শুড়া সভা থেকে তারই পাল্টা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) । এদিন সেই কৃষ্ণ নাম নিয়ে এই দুটি স্লোগান দেন মমতা। তৃণমূলের স্লোগান হল- “হরে কৃষ্ণ হরে রাম, বিদায় নাও বিজেপি-বাম”, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে”। এই স্লোগানে শুধু বিজেপি নয়, বামেদেরও বাংলা থেকে বিদায় জানানোর ডাক দেন তৃণমূল সুপ্রিমো।

পুরশুড়ার সভায় বিজেপি-সহ বিরোধীদের আক্রমণ করে নতুন স্লোগান বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “অনেক সময় মা–বোনেরা গান করেন, হরে কৃষ্ণ হরে রাম। আমি বলি, হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি–বাম।” এরপরই মমতা বলেন, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে”।

এর আগেও বিভিন্ন জনসভায় স্লোগান দিয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের উজ্জীবিত করেছেন তৃণমূল নেত্রী। পুরশুড়ার সভা থেকে ‘কৃষ্ণ নাম’ নিয়ে তিনি যে নতুন স্লোগান বেঁধে দিলেন তা হুগলি তথা সারা রাজ্যের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করবে বলেই মত সকলের।

আরও পড়ুন- ফের ধাক্কা খেলো শেয়ার বাজার, ৫৩০ পয়েন্ট নামলো সেনসেক্স

Advt

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...