Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে রাজপথে শিক্ষকরা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে  মুখ্যমন্ত্রীর উদ্দেশে ‘রামনাম’ সম্বোধনের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ পথে বাংলার শিক্ষক সমাজ। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে সোমবার একটি বিরাট পদযাত্রার আয়োজন করা হয়। দুপুর একটায় এই পদযাত্রা শুরু হয়। মিছিল চলে মৌলালির রামলীলা ময়দান থেকে রানি রাসমণি রোড পর্যন্ত। সংগঠনের তরফে অশোক রুদ্র বলেন, ‘বাংলা শান্তির জায়গা। বাংলা ঐক্যের জায়গা। বাংলা সংহতির জায়গা। বাংলা উন্নতির জায়গা।  নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যেভাবে বিজেপির কিছু লোকজন ঢুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করল,  আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলার দিদির অপমান মানে আমাদের রাজ্যের অপমান। বাংলার কৃষ্টির অপমান, বাংলার সংস্কৃতির অপমান। এরই প্রতিবাদে শিক্ষক সমাজ পথে নেমেছে।’

Advt

এদিন মিছিল শেষে শিক্ষক সমিতির একটি সভা রয়েছে। শিক্ষকদের নানাবিধ সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে হবে সেই সভা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যয় সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।  শিক্ষকরা স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত হতে চান, শিক্ষকদের আইডেনটিটি কার্ড দরকার, শিক্ষকদের প্যানেল তৈরি করতে হবে, এমনই কিছু দাবিসনদ নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন শিক্ষকরা।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...