Saturday, April 4, 2026

উল্টো জাতীয় পতাকা উত্তোলন দিলীপের, নিজেই বললেন ‘অস্বস্তিকর ঘটনা’

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে উল্টো করে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যার কারণে তিনি নিজেও বিড়ম্বনায় পড়ছেন। বললেন, খুবই অস্বস্তিকর ঘটনা।

মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day) সকালে তারাপীঠে (Tarapith) পুজো দেন দিলীপ ঘোষ। এরপর বীরভূম (Birbhum) জেলার রামপুরহাটের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই পতাকা উত্তোলনের সময় তিনি দেখতে পান, সেটি উল্টো করে লাগানো হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সহ সেখানে উপস্থিত থাকা নেতা- কর্মীরা বুঝতে পারেন ‘বড় ভুল’ হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে দিলীপ নিজেই পতাকাটি সোজা করে লাগিয়ে জাতীয় সঙ্গীত শুরু করেন বিজেপির রাজ্যসভাপতি।

ঘটনার দিলীপ বলেন, “এটা একটা খুবই অস্বস্তিকর ঘটনা। পতাকা তোলার আগে তো পরীক্ষা করে দেখিনি। কিন্তু পতাকা তোলার সঙ্গে সঙ্গেই বিষয়টা আমার চোখে পড়ে। তখন নিজেই পতাকা ঠিকে করে দিই। তারপর সঠিক ভাবে জাতীয় পতাকা তুলি। যাঁরা ওই দায়িত্বে ছিলেন, তাঁদের পরে বলেছি, এমন ভুল যেন আর কখনও না হয়।” সেখানে উপস্থিত থাকা কর্মীদের পাশে দাঁড়িয়ে দিলীপ বলেন, “জাতীয় পতাকাকে অসম্মান করার কোনও উদ্দেশ্য ওঁদের ছিল না। ভুল করেছেন। সংশোধন করেছেন।”

আরও পড়ুন-জয় শ্রীরাম’ শুভেচ্ছা বার্তা, খারাপ লাগার কী আছে? মমতাকে কটাক্ষ যোগীর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...