Wednesday, June 24, 2026

লাল কেল্লায় আন্দোলনরত কৃষকরা, চ্যালেঞ্জের মুখে দিল্লির পুলিশ-প্রশাসন

Date:

Share post:

দেশজুড়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ঘিরে সকাল থেকে উত্তপ্ত ছিল দিল্লি সীমান্ত এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ।
শেষ পর্যন্ত ট্র্যাক্টর র‍্যালি করে অসংখ্য কৃষক এসে পৌঁছেছেন লাল কেল্লায়। পুলিশের ওপর কোনও নির্দেশ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে লাল কেল্লা চত্বরে। লাল কেল্লার পাঁচিল বেয়ে ওপরে উঠছেন কৃষকরা। এই মুহূর্তে কার্যত চ্যালেঞ্জের মুখে দিল্লির পুলিশ-প্রশাসন। দিল্লির রাস্তা জুড়ে শুধুই ট্র্যাক্টর, পিছু হঠেছে গিয়েছে পুলিশ। গাজিয়াবাদ সীমানায় উত্তেজনা। দিল্লি পুলিশের এক কর্তা জানিয়েছেন, “কৃষক নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে। শান্তভাবে আন্দোলন করার কথা বলা হয়েছে। অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সবাই মিলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমরা আমাদের কাজ করছি।”
শেষ পাওয়া খবর অনুযায়ী, লাল কেল্লার দখল নিয়েছে বিশাল পুলিশ বাহিনী। নাঙ্গলোই থেকে ইতিমধ্যেই পিছু হঠেছেন বিক্ষুব্ধ কৃষকরা। বরং তাদের অভিযোগ,
আমরা শান্তিতে মিছিল করেছি। যারা অশান্তি করছে, তাদের চিনি।

Advt

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...