Saturday, April 4, 2026

প্রয়াত প্রশান্ত ডোরা, তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান

Date:

Share post:

প্রয়াত প্রাশান্ত ডোরা ( prashanta dora)। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দান। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। প্রজাতন্ত্র দিবসের দিন দুপুরে শেষ নিশ্বাস ত‍্যাগ করেন তিনি। ‘এইচএলএইচ’ ( HLH) নামক এক বিরোল রোগে আক্রান্ত ছিলেন প্রশান্ত ডোরা।

টাটা মেমোরিয়াল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন ছিলেন প্রশান্ত ডোরা। দীর্ঘ একমাস ধরে ভুগছিলেন তিনি। এদিন প্রশান্ত ডোরার দাদা প্রাক্তন গোলরক্ষক হেমন্ত ডোরা ( hemanta dora) বলেন, “ভাইয়ের রক্তের প্লেট লেট দ্রুত নেমে যাচ্ছিল। রক্ত দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা গেল না।”

খেলোয়ার জীবনে কলকাতার তিন বড় প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানে খেলেছেন প্রশান্ত ডোরা। তাঁর ওই দুই হাত ভরসা দিয়েছিল দলকে। দলের হয়ে বাঁচিয়েছেন অনেক গোল। তিন প্রধানে আগে খেলেছেন টালিগঞ্জ অগ্রগামী, ক‍্যালকাটা পোর্ট ট্রাস্টেও। দেশের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন প্রশান্ত ডোরা। সাফ কাপ, সাফ গেমসেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

আরও পড়ুন:প্রজাতন্ত্রে ‘বিরাট’ বার্তা, টুইটারে শুভেচ্ছা বার্তা সচিন, রাহানেদের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...