Saturday, June 13, 2026

চেন্নাই পৌঁছে পাঁচদিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট, রুটরা

Date:

Share post:

বেজে গেল ভারত-ইংল‍্যান্ড( india vs England ) টেস্ট সিরিজের দামামা। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ। সেই কারণে বুধবার চেন্নাইয়ে হোটেলে পৌঁছে যাবে দু দলের ক্রিকেটাররা। সেখানে পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকবেন তারা। মঙ্গলবারই চেন্নাই পৌঁছে গিয়েছেন বেন স্টোকস। হোটেলে পৌঁছে কোয়ারেন্টাইনে রয়েছে তিনি।

করোনার পরবর্তী সময়ে ইংল‍্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে হতে চলেছে দেশের মাটিতে। করোনার সব প্রটোকল মেনেই আয়োজন করছে বিসিসিআই। বুধবার হোটেলে প্রবেশ করার আগে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। করোনার রিপোর্ট নেগেটিভ এলেই তবে হোটেলে প্রবেশ করতে পারবেন দুই দলের ক্রিকেটাররা।

হোটেল প্রবেশ করে পাঁচদিনের কোয়ারেন্টিনে থাকবেন বিরাট কোহলি, জো রুটরা। ২ তারিখ থেকে অনুশীলনে নামবেন তারা।

আরও পড়ুন:ফের অসুস্থ মহারাজ

Advt

Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...