Saturday, June 27, 2026

‘চ্যাম্প’-এর নায়িকা এবার বলিউডে, উচ্ছ্বসিত দেব

Date:

Share post:

বলিউডে পা রাখছেন টলি নায়িকা রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের (Vidyut Jamwal) বিপরীতে দেখা যাবে রুক্মিনীকে। ‘সনক (Sanak): হোপ আন্ডার সিজ’-এই ছবির হাত ধরেই বি-টাউনে ডেবিউ করবেন টলিউডের এই গ্ল্যামার ক্যুইন।

টুইট করে এদিন রুক্মিণী তাঁর এই নতুন ছবির খবর ভক্তদের জানান। এই খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় বইছে শুভেচ্ছার বন্যা। অভিনয়ে হাতেখড়ির আগে মডেলিং করেছেন রুক্মিণী। দেবের নায়িকা হয়ে ‘চ্যাম্প’ ছবিতে দেখা গিয়ছে তাঁকে। এরপরই দেবের সঙ্গে ‘ককপিট’, ‘কবির’, ‘পাসওয়ার্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। গত বছরের শেষে ক্রিসমাসের সময় আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে রুক্মিণী ‘স্যুইৎজারল্যান্ড’ ছবিতেও অভিনয় করেন। সেই ছবির পর নতুন বছরের শুরুতেই এবার বলিউড পাড়ি দিচ্ছেন রুক্মিণী মৈত্র।

রুক্মিণীর এই সাফল্যে উচ্ছ্বসিত দেব(Dev) টুইটারে লিখেছেন, ‘দারুণ গর্বিত।’

অন্যদিকে, এ নিয়ে প্রযোজক বিপুল শাহের সঙ্গে পঞ্চম ছবিতে অভিনয় করছেন বিদ্যুৎ জামওয়াল। ২০২১-এর শেষে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন-ফের অসুস্থ মহারাজ

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...