Wednesday, March 18, 2026

বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি

Date:

Share post:

গরু-পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের(BINAY MISRA) বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো আসানসোলের বিশেষ CBI আদালতের (Spl CBI Court) বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার যেভাবে এই পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে এবং পরোয়ানা জারি করা হয়েছে, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷

গরু-পাচার চক্রের যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত পাণ্ডা বিনয় মিশ্র৷ পাচার কাণ্ডে যোগসাজসের প্রমাণ পাওয়ার পরই CBI বিনয় মিশ্রকে তলব করে৷ তদন্তের স্বার্থে তাঁকে বারবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নানা কারনে হাজিরা এড়িয়েছেন বিনয়।হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন বিনয়৷ কিন্তু সেই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেলেও হাজিরা দেননি তিনি।একাধিকবার ডেকেও তাঁকে না পাওয়ায় এবার বিশেষ আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে CBI গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানায়৷ CBI আদালতে বলেছে, গরু ও কয়লা পাচার মামলার ‘কমন ফ্যাক্টর’ এই বিনয় মিশ্র। তাকে জেরা করলে দুই মামলার অনেকগুলো জট খুলতে পারে৷ বারবার তলব করা সত্ত্বেও হাজিরা না দেওয়াই শুধু নয়, তলবের নোটিশ পেয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও যোগাযোগই করেননি বিনয়। মঙ্গলবারও তার বাড়িতে যান CBIয়ের একটি দল। কিন্তু সেখানেও সে ছিল না। এরপরই তদন্তকারী সংস্থার সন্দেহ হয়, বিনয় মিশ্র পলাতক। তার পরই ছুটির দিন হওয়া সত্ত্বেও মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের দ্বারস্থ হন আধিকারিকরা। ওই আবেদনই মঞ্জুর করে CBI আদালত৷

আরও পড়ুন-ভোট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, ২৯ জানুয়ারি দলের জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Advt

spot_img

Related articles

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...