Thursday, June 25, 2026

ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূচিতে ডুয়ার্স

Date:

Share post:

ফেব্রুয়ারির শুরুর দিনেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নবান্ন (Nabanno) সূত্রে খবর, সব ঠিক থাকলে পয়লা ফেব্রুয়ারি (February) যাবেন মুখ্যমন্ত্রী।

সে দিন দুপুরে শিলিগুড়িতে (Siliguri) নেমে উত্তরকন্যায় যেতে পারেন। পরের দিন দুপুরে আলিপুরদুয়ারের (Alipurduware) ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
৩ ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Coochbehar) ও আলিপুরদুয়ার (Alipurduwar) জেলার কর্মীদের নিয়ে কর্মিসভা করার কথা তৃণমূল (Tmc)নেত্রীর। পরের দিন ৪ ফেব্রুয়ারি কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের খবরে উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরা। 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরে ভালো হয়নি রাজ্যের শাসকদলের। এই কারণেই এবার সেখানে বাড়তি নজর দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো- এমনটাই মত রাজনৈতিক মহলের।

Advt

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...