Tuesday, April 7, 2026

কৃষক বিক্ষোভ কি পূর্বপরিকল্পিত? উঠছে প্রশ্ন

Date:

Share post:

কৃষক বিক্ষোভ (farmers protest)কি পূর্বপরিকল্পিত? লালকেল্লায় (lalquila)গতকালের বিক্ষোভের ঘটনার তদন্তে নেমে দিল্লি পুলিশ (Delhi Police) একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনা পূর্বপরিকল্পিতও হতে পারে। কোনোরকম আগাম পরিকল্পনা ছাড়া এমন একটি হিংসাত্মক ঘটনা ঘটা সম্ভব নয় বলেই ওয়াকিবহাল সূত্রের দাবি।  কৃষক নেতা (farmer leader) রাকেশ টিকাইতের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “নিজেদের জমি বাঁচাতে সকলে লাঠি, অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত থাকবেন।” ওই ভিডিও ছাড়াও আরও  কিছু সিসিটিভি ফুটেজ (cctv footage) খতিয়ে দেখা হচ্ছে। যেগুলি থেকে পাওয়া তথ্য তদন্তে সাহায্য করবে বলে পুলিশের অনুমান। এদিন একাধিক জায়গায় বিনা প্ররোচনায় পুলিশের উপর চড়াও হয়েছে বিক্ষোভকারীরা। বেশ কিছু জায়গায় পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সব সিসিটিভ ফুটেজই খতিয়ে দেখা হচ্ছে। এদিন ঘটনাস্থলে পৌঁছৈছে পুলিশ স্কোয়াড।

Advt

এদিকে লালকেল্লার ঘটনার জেরে গোটা দিল্লিকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। বুধবার সকাল থেকেই থমথমে হয়ে আছে রাজধানী দিল্লি (Delhi)। এদিন সকাল থেকে বেনজির নিরাপত্তার ঘেরাটোপে ছেয়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। আধাসেনা (CRPF )-এর বহু জওয়ান এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এদিন সকাল থেকে সিঙ্ঘু সীমান্তে কয়েক হাজার সিআরপিএফ জওয়ান মোতায়েন। আজও সিঙ্ঘু, গাজিপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলোইয়ের মতো এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। আজ সকাল থেকেও দিল্লির লালকেল্লা এবং জামা মসজিদ মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রের দাবি, গতকালের ঘটনায় ৩০০’র বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। দু’জন  আইসিইউতে চিকিৎসাধীন। গতকালের ঘটনায় মোট ২৬টি এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। এর মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারা। সেসবের ভিত্তিতেই তদন্ত হবে

 

 

Related articles

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...