Friday, March 13, 2026

বিনয়-অনীতকে দরকার নেই, পাহাড়ে তৃণমূলকে জেতাতে আমি একাই যথেষ্ট: বিমল গুরুং

Date:

Share post:

রাজ্যের শাসক দল বিনয় তামাংদের(Binay Tamang) সঙ্গে একসঙ্গে মিলে বিধানসভা ভোট করানোর প্রস্তাব দিলেও তাতে তিনি রাজি হননি বলে দাবি করলেন বিমল গুরুং। বুধবার শিলিগুড়িতে(Siliguri) এক সাংবাদিক সম্মেলনে গোর্খা জনমুক্তি মোর্চার(GJM) একদা ফেরার সভাপতি বিমল দাবি করেন, পাহাড়, তরাই ও ডুয়ার্সে বিজেপিকে হারিয়ে তৃণমূলকে(TMC) জয়ী করতে তিনি ও তাঁর কর্মী-সমর্থকরাই যথেষ্ট। ওই ভোটের কাজে বিনয় তামাংয়দের কোনও প্রয়োজন তাঁর নেই বলে এদিন তিনি জানিয়ে দেন।

এদিন শিলিগুড়ির উপকণ্ঠে দাগাপুরে এক কর্মিসভা করেন বিমল। তার পরে সাংবাদিকদের তিনি জানান, পাহাড়ে তৃণমূলকে জয়ী করতে একাই তিনি সক্ষম। সেখানে বিনয় বা অনীতের প্রয়োজন নেই।

আরও পড়ুন:ট্রাক্টর মিছিলে হিংসার জের, রাকেশ টিকাইত সহ ৬ কৃষক নেতার বিরুদ্ধে FIR

এই মুহূর্তে বিমল গুরুং ব্যস্ত রয়েছেন ডুয়ার্সে। ডুয়ার্সের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছেন। বিমল গুরুং জানান, ডুয়ার্সে দলের মধ্যে বেশ কয়েকটি গোষ্ঠী থাকায় কাজ করতে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তবে সেই সমস্যার দ্রুত সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। যদিও বিনয় তামাং শিবির এ ব্যাপারে এখনও মুখ খোলেনি।

Advt

spot_img

Related articles

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস! জোড়াসাঁকোর বহুতলে আতঙ্ক

বিপজ্জক বাড়ি মেরামতির মধ্যেই ধস উত্তর কলকাতার (North Kolkata) জোড়াসাঁকোর (Jorasanko) কলাবাগান এলাকায়। শুক্রবার (Friday) সকালে একটি পুরনো...

উত্তরে ঝড়-বৃষ্টির দাপট, উইকেন্ডে দুর্যোগ দক্ষিণবঙ্গেও! 

শুক্রবার দুপুরের পর থেকে উত্তরবঙ্গ জুড়ে ঝড় -বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। ভারী বৃষ্টি...

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...