Sunday, April 5, 2026

প্রিয়াঙ্কার ক্যালেন্ডার বিলি করে ভোটার টানতে চাইছে কংগ্রেস

Date:

Share post:

২০২২-এ উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে জমি মজবুত করতে চাইছে কংগ্রেস। তাই অভিনব ভোট প্রচারে নেমেছে উত্তরপ্রদেশ কংগ্রেস। প্রিয়ঙ্কা এখন কংগ্রেসের সাধারণ সম্পাদক।। প্রিয়াঙ্কা বঢ়রার জনসংযোগের নানা মুহূর্তের ছবি কোলাজ করে ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। প্রায় ১০ লাখ ক্যালেন্ডার  তৈরি হয়েছে। তা বিলি করা হবে রাজ্যবাসীর মধ্যে। রাজ্যজুড়ে নিজেদের পৌঁছে দিতে কংগ্রেস এবার অস্ত্র করেছে প্রিয়ঙ্কা বঢ়রাকে নিয়ে তৈরি হওয়া ক্যালেন্ডারকে।

কী আছে এতে?  কংগ্রেস সূত্র জানিয়েছে , এই ক্যালেন্ডারে সাধারণ মানুষের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্ক এবং তাঁর সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। যেমন, একটি পৃষ্ঠায় রয়েছে  সোনভদ্র কাণ্ডে আদিবাসী মহিলাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন প্রিয়ঙ্কা। হাথরস কাণ্ডের মৃতা তরুণীর মাকে সমবেদনা জানাচ্ছেন তিনি। কৃষকদের সঙ্গে কথা বলছেন প্রিয়ঙ্কা, তাঁদের সমস্যার কথা শুনছেন। কংগ্রেসের ভরসা, প্রিয়ঙ্কার ছবি দেওয়া এই ক্যালেন্ডার বিলি করে তারা উত্তর প্রদেশে হারিয়ে যাওয়া জনসমর্থন ফিরিয়ে আনতে পারবে।

Advt

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...