Tuesday, February 17, 2026

অবশেষে জেলমুক্তি জয়ললিতার ছায়াসঙ্গী শশিকলার

Date:

Share post:

দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে টানা চার বছরের কারাবাস শেষে জেল থেকে মুক্তি পেলেন (released from jail) তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী ভিকে শশীকলা (VK Sasikala)। ৬৬ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দুর্নীতি সংক্রান্ত ওই একই মামলায় (corruption case) অভিযুক্ত ছিলেন প্রয়াত জয়ললিতাও (jayalalitha)। তবে মামলার রায়দানের আগেই তিনি প্রয়াত হন।

তামিলনাড়ু (tamilnadu) বিধানসভা ভোটের আগে জয়া ঘনিষ্ঠ শশিকলার জেলমুক্তির ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন কোনও বাঁক আসবে কিনা তা সময়ই বলবে। বর্তমানে এআইডিএমকে থেকে তিনি বহিষ্কৃত হলেও জয়ার প্রয়াণের পর শশিকলার নাম মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কিন্তু দুর্নীতি মামলার রায়েই সব অঙ্ক বদলে যায়। নিয়মমত আজ জেল থেকে ছাড়া পেলেও এখন হাসপাতালে ভর্তি রয়েছেন শশিকলা। এক সপ্তাহ আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় তাঁকে প্রথমে বেঙ্গালুরুর একটি স্থানীয় হাসপাতালে এবং তারপর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রয়াণের পর ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি এআইএডিএমকের সাধারণ সম্পাদক নির্বাচিত হন শশিকলা। তাঁর মুখ্যমন্ত্রী হওয়া তখন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঘটনাচক্রে সেই সময়েই তাঁর বিরুদ্ধে ৬৬ কোটি টাকার তছরুপের মামলার শুনানি চলছিল বেঙ্গালুরু হাইকোর্টে। সেই কারণেই শশিকলাকে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাননি তামিলনাড়ুর রাজ্যপাল বিদ্যাসাগর রাও। এরপর ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ের দোষী সাব্যস্ত হন শশিকলা। তাঁকে চার বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয় তাঁকে। মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ শেষ মুহূর্তে ফসকে যায় জয়ার ঘনিষ্ঠ বান্ধবীর। এদিকে ওই বছরের অগাস্টেই এআইএডিএমকে-তে শশিকলার অনুগামীদের গোষ্ঠী এবং বিরোধী গোষ্ঠী একজোট হয়ে যায় এবং খোদ শশিকলাকেই দল থেকে বহিষ্কার করে দেয় মুখ্যমন্ত্রী পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী পনিরসেলভম জুটি। ফলে, এখন জেলমুক্তি ঘটলেও শশিকলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে বয়, সেদিকে নজর তামিলনাড়ুবাসীর।

আরও পড়ুন:জোর প্রস্তুতি চলছে ইস্কন জুড়ে, পুজো দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Advt

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, আয়-স্বাস্থ্য-চাকরির পূর্ণ পূর্বাভাস

গ্রহের ইঙ্গিতে কোন রাশির সামনে কী অপেক্ষা করছে, চলুন একটু ভিন্ন স্বাদে দেখে নেওয়া যাক আজকের ভাগ্যচিত্র। মেষ: উৎপাদন...

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল...

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

চার বার শুনানিতে ডাক! ‘নাম বাদ পড়ার আতঙ্কে’ ডানকুনিতে মৃত্যু বৃদ্ধের

এসআইআর আতঙ্কে জারি মৃত্যু মিছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হুগলির ডানকুনির এক প্রৌঢ়ের। পেশায় ঝালমুড়ি বিক্রেতা ওই...