Tuesday, June 23, 2026

জোর প্রস্তুতি চলছে ইস্কন জুড়ে, পুজো দিতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

ফের বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। আগামী ৩০ জানুয়ারি মায়াপুর ইস্কনে (Iskon) যাচ্ছেন অমিত শাহ। সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন বলেই ইস্কন সূত্রে খবর। ইস্কনের রীতি মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে মায়াপুরের দু’টি হাতি।

সূত্রের খবর, বেলা ১০টা ৪৫ মিনিটে মায়াপুরের হেলিপ্য়াডে নামবে অমিত শাহর চপার। এরপর চন্দ্রোদয় মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চৈতন্য মহাপ্রভু, পঞ্চতত্ত্ব, নৃসিংহ মন্দির পরিদর্শন করবেন তিনি। পুজোও দেবেন। এরপর, প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে পরিদর্শনের কথা রয়েছে অমিত শাহর। সমাধি অডিটোরিয়ামে বৈষ্ণবদের সামনে আধ ঘন্টা বক্তব্য়ও রাখবেন তিনি। এরপর ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করবেন অমিত শাহ।

তাই জোর প্রস্তুতি চলছে ইস্কন জুড়ে। তৈরি করা হচ্ছে হেলিপ্য়াড। মায়াপুর ইস্কনের চিফ কো-অর্ডিনেটর জগদার্তিহা দাস বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুর আসছেন, সেই মতো সব ব্য়বস্থাই করা হচ্ছে।’

BJP-র একটি সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো ১৫ নাগাদ ইস্কন থেকে হেলিকপ্টারে উঠে ঠাকুরনগরে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও দলীয় কর্মসূচি নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসকনে যাবেন শাহ।

আরও পড়ুন-বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...