Saturday, June 27, 2026

৬ নম্বর গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা শিক্ষকদের, উত্তপ্ত বিধানসভা

Date:

Share post:

বুধবার বিধানসভা অধিবেশন শুরুর দিনেই ধুন্ধুমার কাণ্ড। এদিন  বেলা ১১টা নাগাদ বিধানসভার  ৬ নম্বর গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কয়েকশো শিক্ষিকা। অভিযোগ সংগঠনের মহিলা বিক্ষোভকারীরা হঠাৎই বিধানসভার গেট  ধরে ওপরে উঠতে শুরু করেন। বন্ধ করে রাখা গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করতে থাকেন মহিলারা।

Advt

অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মহিলা পুলিশদের সাহায্যে টেনে হিঁচড়ে শিক্ষিকাদের পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয়৷ গোটা ঘটনা ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ প্রচুর সংখ্যক মহিলা পুলিশ নিয়ে এসেও ঘটনা সামাল দেওয়া যায়নি। তাঁদের দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে। মূলত পার্শ্ব শিক্ষিকা বা সহায়িকা৷ চুক্তির ভিত্তিতে রাজ্য সরকারি স্কুলগুলিতে কর্মরত রয়েছেন তাঁরা৷ বিক্ষোভকারীদের দাবি, তাঁদের সমকাজে সমবেতন দিতে হবে৷ ।  নির্দিষ্ট বেতন কাঠামো এবং পেনশনের দাবিও তুলেছেন বিক্ষোভকারী শিক্ষিকারা৷ সমকাজে সমবেতনের দাবিতে তাঁদের  এই বিক্ষোভ বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন-আবহাওয়ার খামখেয়ালিপনা, ফের জাঁকিয়ে শীত

 

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...