Friday, April 3, 2026

কাল সংসদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে কংগ্রেস, তৃণমূল সহ ১৬ দল

Date:

Share post:

কৃষি আইন (farm laws) বাতিলের দাবিতে কৃষকরা যে লাগাতার আন্দোলন চালাচ্ছেন তাকে কালিমালিপ্ত করতেই প্রজাতন্ত্র দিবসে কেন্দ্রের মদতে হিংসার ঘটনা ঘটানো হয়েছে। এই অভিযোগ তুলে আগামিকাল সংসদে (parliament) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (president ramnath kovind) ভাষণ বয়কট (boycott) করতে চলেছে কংগ্রেস, তৃণমূল সহ দেশের ১৬ টি বিরোধী দল (opposition parties)। বাজেট অধিবেশনের (budget session) শুরুতে এই প্রতীকী প্রতিবাদ জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে স্বর তীব্র করতে চাইছেন সংসদের বিরোধী নেতারা।

বৃহস্পতিবার এই বিষয়ে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেন, ১৬ টি বিরোধী দল যৌথভাবে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে প্রতিবাদ জানাবে। আমাদের সকলেরই দাবি, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে যে বেনজির হিংসার ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত চাই। বিজেপির সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে এমন ব্যক্তিদের যোগসাজশ উঠে আসছে। কারা এই তাণ্ডব চালিয়ে কৃষক আন্দোলনকে বদনাম করতে চাইল এবং তাতে কাদের উদ্দেশ্য পূরণ হল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই। লালকেল্লা কাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবির পাশাপাশি ঘটনার সময় দিল্লি পুলিশের নীরব দর্শকের ভূমিকা নিয়েও স্বচ্ছ তদন্ত চেয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস আগেই লালকেল্লার ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছে। এবার ১৬ টি বিরোধী দল মিলে রাষ্ট্রপতির ভাষণ বয়কটের সিদ্ধান্ত নিল। বিরোধী নেতাদের বক্তব্য, মোদি সরকার বিরোধীদের বক্তব্য ও পরামর্শ না শুনেই সংখ্যার জোরে একতরফা এই কৃষি আইন পাশ করিয়েছে। এখন এই অচলাবস্থার জন্য বিজেপি সরকারের স্বৈরাচারী মনোভাবই দায়ী। প্রসঙ্গত, আগামিকাল রাষ্ট্রপতির ভাষণ দিয়েই শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। অাগামি ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ।

আরও পড়ুন:জননাঙ্গ প্রদর্শন যৌন হেনস্থা নয়: বোম্বে হাইকোর্ট

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...