Tuesday, April 7, 2026

কড়া নিরাপত্তা, তৃণমূলে হুইপ, রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন

Date:

Share post:

আজ রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভায় বসছে অধিবেশন। রাজ্যপালকে ছাড়া অধিবেশন শুরু রীতি বহির্ভূত। তবে একে বেআইনি বলা যাবে না। কারণ, বিধানসভা এর আগে শেষ করা হয়নি। পুরনো অধিবেশনের কন্টিনিউয়েশন বলা হচ্ছে। ফলে রাজ্যপালের ভাষণের প্রয়োজন নেই। তবে বিতর্ক চলছে।

দুদিনের অধিবশনে বিধায়কদের হুইপ জারি করে উপস্থিত থাকতে বলা হয়েছে। অসুস্থ থাকলেই একমাত্র ছাড় পাওয়া যাবে। মন্ত্রী অরূপ রায় যেমন তার মধ্যে অন্যতম। বিধানসভায় কড়া নিরাপত্তা রয়েছে। বুধবারের শিক্ষক অভিযানে তুলকালাম ঘটনার কারণেই এই পদক্ষেপ।

আরও পড়ুন:লালকেল্লা কাণ্ডে FIR দায়ের হতেই বেপাত্তা বিজেপি ঘনিষ্ঠ সিধু

কেন্দ্রের তিনটি কৃষি আইন রাজ্যে লাগু না করতেই সরকার মূলত এই অধিবেশন ডেকেছে। এই আইনের বিরুদ্ধে বাম-কংগ্রেসও। এই প্রশ্নে তাদের সমর্থন পেলেও জোটের আপত্তি রাজ্য সরকারের দুটি কৃষি আইন নিয়ে। তারা চায় রাজ্যও এই আইন বাতিল করুক। ফলে সঙ্ঘাত থাকবেই। এ প্রশ্নে সহমত না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকায় তৃণমূল তাদের প্রস্তাব পাশ করিয়ে নেবে বলেই মনে করা হচ্ছে। অধিবেশনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...