Monday, April 6, 2026

পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য বাংলাকে ৩,৩০৯ কোটি টাকা অনুদান কেন্দ্রের

Date:

Share post:

বাংলার গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য ৩,৩০৯ কোটি টাকা অনুদান অনুমোদন করল কেন্দ্রীয় সরকার(central government)। ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় কিস্তিতে বাংলার জন্য এই অনুদান মঞ্জুর করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। শুধু বাংলা নয় দেশের একাধিক রাজ্যের জন্য এই অনুদান মঞ্জুর করেছে সরকার। অনুদানের ক্ষেত্রে আর্থিক দিক থেকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারকে(Uttar Pradesh government)।

সম্প্রতি পিআইবির(PIB) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ মন্ত্রকের তরফে দেশের মোট ১৮ টি রাজ্যের জন্য অনুদান অনুমোদন করেছে কেন্দ্র। এই রাজ্যগুলির গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য মঞ্জুর করা হয়েছে মোট ১২ হাজার ৩৫১ কোটি টাকা। সব মিলিয়ে চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত মোট ৪৫ হাজার ৭৩৮ কোটি টাকা অনুমোদন করলো সরকার।

আরও পড়ুন:মহারাজকে দেখলেন দেবী শেঠি, দীর্ঘ বৈঠক চিকিৎসকদের

পিআইবি প্রকাশিত তালিকা অনুযায়ী দ্বিতীয় দফায় সবচেয়ে বেশি অনুদান করা হয়েছে ৮টি রাজ্যকে যে গুলি হল মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। প্রকাশিত তালিকা অনুযায়ী মহারাষ্ট্র পেয়েছে ৪,৩৭০ কোটি। পাশাপাশি, পাঞ্জাব ২,২৩৩ কোটি, উত্তরপ্রদেশ ৭,৩১৪ কোটি, অন্ধ্রপ্রদেশ ৩,১৩৭ কোটি, বিহার ৩,৭৬৩ কোটি, গুজরাট ২,৩৯৬ কোটি, মধ্যপ্রদেশ ২,৯৮৮ কোটি এবং পশ্চিমবঙ্গ ৩,৩০৯ কোটি।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...