Monday, April 6, 2026

টেলিপ্রম্পটার দেখে ভাষণ দিই না, কান ধরে হিন্দি শেখাতে পারি: নাম না করে মোদিকে কটাক্ষ মমতার

Date:

Share post:

টেলিপ্রম্পটার দেখে হিন্দি বলি না- তৃণমূল ভবনে হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে নাম না করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বৃহস্পতিবার, তিনি বলেন, “ওরা আমায় কী হিন্দি (Hindi) শেখাবে, আমি কান ধরে হিন্দি শেখাতে পারি। উনি টেলিপ্রম্পটার দেখে গুজরাটিতে ভাষণ দেন”। নাম না করে মোদিকে উদ্দেশ্য করে এই উক্তি করেন মমতা। হিন্দিভাষীদের সঙ্গে বৈঠকে মমতা তাঁদের আহ্বান জানিয়ে বলেন, “বাঙালিদের থেকেও বেশি ভোট আপনারা দিন। দেখিয়ে দেব আমরা আর কী করতে পারি”।

মুখ্যমন্ত্রী বলেন, হিন্দি, উর্দু, গুরমুখী ভাষাকে রাজ্যে স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। বিজেপি এখন বাঙালি-অবাঙালি রাজনীতি করছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে ভাগের পরে, এখন ভাষা ভিত্তিতে ভাগের চেষ্টা করছে গেরুয়া শিবির

Advt

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...